টেকনাফে মনোনয়নপত্র জমা দিলেন সাবেক ভাইস চেয়ারম্যান মিজবাহার ইউছুপ!

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

বার্তা পরিবেশক : টেকনাফ উপজেলা পরিষদ নির্বাচনে সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছেন সাবেক (মহিলা ভাইস চেয়ারম্যান) মিজবাহার ইউছুপ।প্রার্থীতা যাচাই বাচাই আগামী ২৮ফেব্রুয়ারী।

আজ মঙ্গলবার (২৬ফেব্রুয়ারী) নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী উপজেলা নির্বাচনে মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন।সকাল ১১টায় উপজেলা সহকারী রিটার্নিং অফিসার রবিউল হাসানের হাতে মনোনয়ন পত্র জমা দিয়েছেন মিজবাহার ইউছুপ।এসময় উপস্থিত ছিলেন পৌর আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি মোহাম্মদ ইউছুপ মনো,হ্নীলা ইউপি সদস্য হোসাইন মেম্বার,উপজেলা আওয়ামীলীগ নেতা মোহাম্মদ ইউছুপ ভূট্টো,সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ।তিনি বিগত সময়ে উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্বে ছিলেন।

তিনি জানান,বিগত সময়ে টেকনাফ উপজেলার শিক্ষাখাত সহ বিভিন্ন ক্ষাতে উন্নয়ন করেছি।এবারেও ভোটারদের সমর্থন পেয়েই আবারো উপজেলার আপামর জনগনের সেবার দায়িত্ব নিতেই প্রার্থী হয়েছি।বিশেষ করে আমি এবং আমার পরিবার বরাবরের মতোই প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে মাদকের বিরুদ্ধে শক্ত অবস্থানে রয়েছি।এবারে উপজেলা নির্বাচনে যে সব চিহ্নিত মাদক কারবারী নিজেদের কলংক আড়াল করতে ইয়াবার কালো টাকা ছিটিয়ে জনপ্রতিনিধিত্বকে ঢাল হিসেবে ব্যবহারের সুযোগ খোঁজছে,উপজেলার সচেতন জনগন অবশ্যই নির্বাচনে এদেরকে বয়কট করবেন।তিনি উপজেলাবাসীর কাছে দোয়া চেয়েছেন।