হুমায়ূন রশিদ : টেকনাফ বাহারছড়া পুলিশ অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র,বুলেট ও ইয়াবাসহ অর্ধডজন মামলার আসামীকে আটকত করেছে।
গত ২৯ এপ্রিল রাতে টেকনাফ বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই হাবিব উল্লাহ নোয়াখালী পাড়ায় অভিযান চালিয়ে তালিকাভূক্ত মাদক কারবারী মৃত নুর আহমদের পুত্র আবদুর রহিম (৩২) কে ১টি দেশীয় তৈরী অস্ত্র, ৩টি বুলেট ও ১হাজার ইয়াবাসহ আটক করে। তার বিরুদ্ধে কক্সবাজারসহ বিভিন্ন স্থানে ৬টি মামলা রয়েছে। বাহারছড়া তদন্ত কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন এই অভিযানের সত্যতা স্বীকার করে আরো বলেন, আটক ব্যক্তিকে আদালতে প্রেরণের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।
