নিজস্ব প্রতিনিধি-২১ নভেম্বর ২০২২।
র্যাব-১৫, কক্সবাজার এর সিপিসি-২ হোয়াইক্যং ক্যাম্পের আভিযানিক দল ২০/১১/২০২২ খ্রিঃ তারিখ অনুঃ ১৯.৩০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন হোয়াইক্যং ইউপিস্থ হোয়াইক্যং ব্রীজের দক্ষিণে কক্সবাজার-টেকনাফ পশ্চিম পার্শ্বস্থ মহাসড়কের রাস্তার নিকট এক অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে একজন মাদক ব্যবসায়ীকে আটক করে। উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত ব্যক্তির দেহ ও আশপাশ এলাকা তল্লাশী করে তার নিকট হতে ২৮,০০০ (আটাশ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত ব্যক্তির নাম ওমর হারুন (২২), পিতা-আবুল কালাম, মাতা- আছিয়া খাতুন, সাং- রইক্ষ্যং, ০৩ নং ওয়ার্ড, ইউপি-হোয়াইক্যং, থানা- টেকনাফ, জেলা- কক্সবাজার জানা যায় এবং আভিযানিক দল বর্ণিত স্থানে পোঁছানোর পূর্বেই অজ্ঞাতনামা দুইজন মাদক ব্যবসায়ী কৌশলে পালিয়ে যায় মর্মে স্বীকার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত ব্যক্তির উপরোক্ত নাম ঠিকানা প্রকাশ করে এবং বর্ণিত ধৃত ও পলাতক আসামীদ্বয় পরস্পর যোগসাজসে উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটসমূহ অবৈধ ভাবে সংগ্রহ করে অন্যত্র বিক্রয়ের উদ্দেশ্যে তাদের নিজ হেফাজতে রেখেছিল। অদ্য উপরোল্লিখিত ইয়াবাসহ র্যাব-১৫ এর আভিযানিক দলের কাছে ধৃত হয়।
উদ্ধারকৃত মাদকদ্রব্যসহ বর্ণিত ধৃত ও পলাতক আসামীদ্বয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজুর জন্য কক্সবাজার জেলার টেকনাফ মডেল থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে।
