টেকনাফে ইয়াবাসহ রোহিঙ্গা পিতা-পুত্র আটক

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

মুহাম্মদ জাহাঙ্গীর আলম : করোনা ঝুঁকি ও পবিত্র রমজান মাসেও রোহিঙ্গাদের ইয়াবা পাচার থামছেনা। এখনো কৌশলে ইয়াবা পাচারের সময় র‌্যাব সদস্যরা অভিযান চালিয়ে ইয়াবাসহ আশ্রিত পিতা ও পুত্র দুই রোহিঙ্গা নাগরিককে আটক করেছে।

সুত্র জানায়,২৯ এপ্রিল বিকাল পৌনে ৩টারদিকে র‌্যাব-১৫ এর একটি চৌকষ আভিযানিক দল মাদক পাচারের সংবাদ পেয়ে টেকনাফ-কক্সবাজার সড়কের রঙ্গিখালী রাস্তার মোড়ে অবস্থান নেয়। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ধাওয়া করে থাইংখালী ঘোনার পাড়া ১৯নং ক্যাম্পের ব্লক-ডি-৬ এর বাসিন্দা আব্দুর রহমানের পুত্র ইদ্রিস (৪৫) ও ইদ্রিসের পুত্র নুর হাসান (২১) কে আটক করে। এরপর তাদের হাতে থাকা শপিং ব্যাগ তল্লাশী করে ৯হাজার ৯শ ৯০পিস ইয়াবা বড়ি পাওয়া যায়।

এই ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর ইয়াবাসহ ধৃতদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে র‌্যাব-১৫ এর সহকারী (মিডিয়া) পরিচালক এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী এই তথ্য নিশ্চিত করেন। ###