বালুখালী নতুন বস্তি থেকে রোহিঙ্গা যুবক অপহরণ

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৯ years ago

সংবাদদাতা :
কক্সবাজারের উখিয়ার অস্থায়ী নতুন বস্তির এফ-৩ ব্লকের ওমর হামজার ছেলে কামাল হোসেন (২৬) কে ফিল্মস্টাইলে অপহরণ করা হয়েছে। গতকাল শুক্রবার সন্ধায় ৬টার দিকে ঘটনাটি ঘটে।অপহরণের শিকার কামাল হোসেন বালুখালীর নতুন রোহিঙ্গা বস্তির এফ-৩ ব্লকের ২৪৮নং কক্ষের অধিবাসী। তিনি মিয়ানমারের বলিবাজার এলাকার মোরিক্ষম গ্রামের জনৈক ওমর হামজার ছেলে।
সুত্র জানায়, রোহিঙ্গা যুবক কামাল হোসেন পটিয়া থেকে দিনমজুরের কাজ করে সন্ধায় ৬টার সময় বালুখালী নতুন রোহিঙ্গা বস্তিতে ফিরের পথে কুতুপালং ক্যাম্পে অাম গাছ তলা নামক স্থানে সিএনজি যোগে পৌছলে অপহরণ করা হয়। কুতুপালং ৯নং ওয়ার্ড়ের মেম্বারের লালিত রোহিঙ্গা ক্যাম্পে জনৈক সান্ত্রাসী ইউনুছ,হামিদুর রহমান, অাবদুর শুক্কুর সহ ১৫/২০জনের সশস্ত্র যুবক মুখোশ পরিহিত অবস্থায় লোকজনের সামনে কামাল হোসেন কে জোরপূর্বক অপহরণ করে নিয়ে গেছে। উপস্থিত লোকজন এক ধরণের নিরব দর্শকের ভুমিকায় ছিলেন। অপহরণকারীরা কামাল হোসেনকে মারধর করে অপহরণকারীর বড় ভাই এফ -৩ ব্লকের মাঝি অাবুল হোসনের মোবাইলে ফোন করে ৫০,০০০টাকা মুক্তিপণ দাবি করছেন।
ডি ব্লকের কবির মাঝি জানান গত কয়েক দিন যাবত ঐ ডাকাত বাহীনীরা অামাকেও অজ্ঞাত স্থান হতে ০১৮৪০৯৫৫৬৭৪/০১৮৭৮৩৭৯৯৪০ নাম্বার থেকে ফোন করে বিভিন্ন সময় চাদাঁ দাবি করে অাসছে।চাদাঁ না দিলে অামাকে ধরে নিয়ে গিয়ে হত্যা করা হবে বলে হুমকি দিয়ে অাসছে।
বালুখালী রোহিঙ্গা বস্তি থেকে যুবক অপহরনে বিষয়ে উখিয়া থানার অফিসার ইনচার্জ মো: অাবুল খায়ের মোবাইলে যোগাযোগ করার চেষ্টা করলে মোবাইলে রিসিড না করায় বক্তব্য নেওয়ার সম্ভব হয়নি।