সংবাদ বিজ্ঞপ্তি :
বাংলাদেশ হিন্দু পরিষদ টেকনাফ উপজেলা শাখা অনুমোদিত হয়েছে। ১১ এপ্রিল বুধবার দুপুর স্থানীয় বিষ্ণু মন্দির প্রাঙ্গনে অনুষ্টিত সম্মেলনে উক্ত কমিটি অনুমোদন দেওয়া হয়।
বাংলাদেশ হিন্দু পরিষদ কক্সবাজার জেলা সভাপতি কক্সবাজার পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র বাবু রাজবিহারি দাশ এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন। সাধারন সম্পাদক বাবু পরিমল দত্তের সভাপতিত্বে উক্ত সম্মেলনে সভার সর্বসম্মতিক্রমে পিকলু দত্তকে আহবায়ক ও সঞ্জয় শর্মাকে সদস্য সচিব করে ১১ সদস্য বিশিষ্ট টেকনাফ উপজেলা কমিটি অনুমোদন দেয়া হয়।

