নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনে ব্যর্থ হলে সরকারকে চরম মূল্য দিতে হবে-টেকনাফ ছাত্রদলের প্রতিনিধি সভায় শাহজাহান চৌধুরী

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৯ years ago

প্রেসবিজ্ঞপ্তি :
অতীতে আওয়ামীলীগ সরকারের অধীনে নির্বাচন কখনো সুষ্ঠু হয়নি। শুধুমাত্র কারচুপি, খুন ব্যালট ছিনতাই ফল পরিবর্তন প্রভৃতির মাধ্যমে তারা ক্ষমতায় এসেছে। আসন্ন নির্বাচনে নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনে ব্যর্থ হলে সরকারকে চরম মূল্য দিতে হবে। গণতন্ত্রের সংগ্রাম ও কোনদিন বিফল হয়নি। মুক্তিকামী জনতা তাদের ভোটাধিকার আদায় করে ছাড়বে। রকিব মার্কা ইতিহাসের নির্লজ্জ নির্বাচন কমিশন জাতিকে মহাসংকটের দিকে ধাবিত করবে। সর্বমহলের গ্রহণযোগ্য ব্যক্তিকে নির্বাচন কমিশনে নিয়োগ দিয়ে দেশকে স্বৈরাচার নামক দূর্যোগ থেকে রক্ষা করতে হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল টেকনাফ উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত প্রতিনিধি সভায় সাবেক হুইফ ও সাংসদ শাহাজাহান চৌধুরী প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ১০ ডিসেম্বর ছাত্রদলের অস্থায়ী কার্যালয়ে উপজেলা ছাত্রদলের সভাপতি গিয়াস উদ্দিনের সভাপতিত্বে সিনিয়র যুগ্ন সম্পাদক হারুন রশিদের সঞ্চালনায় এ সভা অনুষ্ঠিত হয়। এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রদলের সভাপতি রিদুয়ান ছিদ্দিকী, টেকনাফ ডিগ্রী কলেজ ছাত্রদলের আহ্বায়ক হেলাল উদ্দিন, হোয়াইক্যং ইউনিয়ন ছাত্রদলের আহ্বায়ক মানিক মিয়া, বাহারছড়া ইউনিয়ন উত্তর শাখা সভাপতি মামুনুর রশিদ বাহাদুর, শাহপরীরদ্বীপ ইউনিয়ন সভাপতি ইমাম হোসাইন, সাবরাং সভাপতি হেলাল উদ্দিন, টেকনাফ সদর আহ্বায়ক আতা উল্লাহ, বাহারছড়া দক্ষিণ শাখা সাধারণ সম্পাদক আব্দু রহমান, হ্নীলা দক্ষিণ শাখার সাধারণ সম্পাদক আবু হুরাইরা শামীম, সেন্টমার্টিন ইউনিয়ন সাংগঠনিক সম্পাদক ফেরদৌস অভি। সভায় উপস্থিত ছিলেন ছাত্রদল নেতা সাইফুল ইসলাম, মোঃ আয়াছ, নুর মোহাম্মদ, ইব্রাহীম, হেলাল উদ্দিন, আমান উাল্লাহ, রেজাউল করিম, বশির আহাম্মদ, হাফেজ উল্লাহ, হেলাল উদ্দিন প্রমূখ।