টেকনাফ টুডে ডেস্ক : কার্ডিফে বিশ্বকাপের প্রথম প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ ও পাকিস্তানের মুখোমুখি হওয়ার কথা ছিল বিকাল সাড়ে ৩টায়। কিন্তু বৃষ্টিতে টসও হয়নি। নির্ধারিত সময়ের প্রায় চার ঘণ্টা পর কভার তুললেও আউটফিল্ড ভেজা থাকায় ম্যাচটি বাতিল হয়েছে।
পাকিস্তানের জন্য এটা ছিল শেষ প্রস্তুতি ম্যাচ, আর বাংলাদেশের প্রথম। আগামী মঙ্গলবার তারা ভারতের বিপক্ষে বিশ্বকাপের আগে শেষ ম্যাচ খেলবে। এই কার্ডিফের সোফিয়া গার্ডেনসেই হবে ম্যাচটি।
সোফিয়া গার্ডেনস বাংলাদেশের জন্য পয়মন্ত ভেন্যু হিসেবে স্বীকৃত। এই মাঠেই পরাক্রমশালী অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকে কাঁপিয়ে দিয়েছিল লাল-সবুজের প্রতিনিধিরা।
এরপর ২ বছর আগে গত চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিউজিল্যান্ডের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে বাংলাদেশ সেমিফাইনালের টিকিট কাটে তারা এই ভেন্যুতেই।
