কাইছার পারভেজ চৌধুরী, টেকনাফ :
বাংলাদেশ তাঁতী লীগ সাবরাং ইউনিয়নের ৯ নং ওয়ার্ড কমিটি গঠিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার বিকাল ৩টায় শাহপরীরদ্বীপ পুরাতন বাজার ইদ্রিস মার্কেট প্রাঙ্গনে এক সভা সাবরাং ইউনিয়ন তাঁতী লীগ আহবায়ক নুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন টেকনাফ উপজেলা তাঁতী লীগ আহবায়ক আব্দুর রহমান। সাধারন সম্পাদক মোঃ কায়সারের পরিচালনায় এতে বক্তব্য রাখেন সদস্য সচিব মোঃ ইয়াছির, শফিক, বশির আহমদ। উপস্থিত ছিলেন জহির আহমদ, তজিল আহমদ, হেলাল উদ্দিন প্রমুখ।
এতে বশির আহমদকে আহবায়ক, মো: কায়সারকে যুগ্ন আহবায়ক ও নুরুল আমিনকে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট সাবরাং ইউনিয়ন ৯ নং ওয়ার্ড তাঁতী লীগের কমিটি গঠন করা হয়।
