“বন ও পরিবেশ রক্ষায় রফিকুলের আত্মত্যাগ যেন বৃথা যেতে না পারে”টেকনাফে সহ-ব্যবস্থাপনা দিবসের আলোচনা সভায় বক্তারা

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ২ years ago

নিজস্ব প্রতিনিধি :

টেকনাফে সহ-ব্যবস্থাপনা দিবসের আলোচনা সভায় বক্তারা বলেছেন, “বন রক্ষায় রফিকুলের আত্মত্যাগ যেন বৃথা যেতে না পারে। তাই সঠিক ভাবে বন পাহারার দায়িত্ব পালন করতে হবে। কারন বন ও পরিবেশ রক্ষা করা মানব জাতির অস্তিত্বের জন্যই অপরিহার্য।”

এসময় দিবসটিকে জাতীয় দিবস হিসাবে ঘোষনার দাবী জানানো হয়।

সভায় বন বিভাগ, সিএমসি, সিপিজি, ভিসিএফ সদস্য সহ সকলে হাতে হাত রেখে বন রক্ষার শপথ নেয়া হয়।

এছাড়া সভায় বন রক্ষা করতে গিয়ে বনদস্যুদের হাতে নিহত রফিকুল সহ বন শহীদদের আত্মার মাগফেরাত কামনার পাশাপাশি এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়।

২৩ মার্চ সকালে সহ ব্যবস্থাপনা দিবস উপলক্ষে আলোচনা সভা টেকনাফ সিএমসির নিজস্ব কার্যালয়ে সহ-সভাপতি এ,কে,এম নুরুল করিম রাসেলের সভাপতিত্বে নেচার এন্ড লাইফ প্রকল্পের সাইট অফিসার শওকত ওসমানের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

এতে স্বাগত বক্তব্য রাখেন, নেচার এন্ড লাইফ প্রকল্পের ম্যানেজার মনিটরিং এন্ড এভালুয়েশন আবুল কালাম আজাদ,

সহ ব্যবস্থাপনা দিবসের তাৎপর্য নিয়ে আলোচনা করেন  টেকনাফ রেঞ্জ কর্মকর্তা ও সিএমসির সদস্য সচিব মো. মিজানুর রহমান, নেচার এন্ড লাইফ প্রকল্পের উপ প্রকল্প পরিচালক নারায়ন দাস।

অংশগ্রহন কারী মধ্যে বক্তব্য রাখেন ভিসিএফ সদস্য শাহেদা আক্তার, কেরনতলী সিপিজি র সভাপতি ও সিএমসি সদস্য খুরশিদা বেগম।

শুরুতে সহ ব্যবস্থাপনা দিবস এর র্যালী প্রধান সড়ক প্রদক্ষিণ করে  আলোচনা সভায় মিলিত হয়।

উল্লেখ্য ২০০৮ সালের ২৩ মার্চ টেকনাফের বাহারছড়া ইউনিয়নের শামলাপুরে বন বিভাগের সাথে যৌথ বন পাহাড়াকালে বনদস্যু কতৃক হামলার শিকার হয়ে প্রাণ হারান সিপিজি সদস্য রফিকুল ইসলাম।

এরপর থেকে প্রতিবছর ২৩ মার্চ সহ-ব্যবস্থাপনা দিবস হিসাবে পালিত হয়ে আসছে।