বার্তা পরিবেশক :: জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য এবং বন ও পরিবেশ মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের সাথে সৌজন্য স্বাক্ষাত করেছে টেকনাফ উপজেলা জাতীয় পার্টি।
২৭ অক্টোবর সন্ধ্যা ৭টায় উখিয়া ইনানীস্থ পর্যটন হোটেল টিউলিপে টেকনাফ উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আলহাজ্ব মৌলানা মোহাম্মদ জাহাঙ্গীর আলম সওদাগরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বন ও পরিবেশ মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদের সাথে সৌজন্য স্বাক্ষাত করেছেন। এসময় কেন্দ্রীয় জাতীয় ছাত্র সমাজের সদস্য জিয়াবুল হকসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
টেকনাফ উপজেলা জাতীয় পার্টি নেতৃবৃন্দ মন্ত্রীকে কক্সবাজার সফর করায় ফুলের তোড়া দিয়ে বরণ করেন এবং শুভেচ্ছা জানান। স্বাক্ষাতকালে মন্ত্রী বলেন, টেকনাফ উপজেলা জাতীয় পার্টির সাংগঠনিক কার্য্যক্রম আরো শক্তিশালী করতে হবে। আগামী জাতীয় নির্বাচনে হুসেইন মুহাম্মদ এরশাদ ঘোষিত নির্দেশনামতে কাজ করার আহবান জানান।
