নিজস্ব প্রতিবেদক : এশিয়ার বৃহত্তর সমবায়ী প্রতিষ্ঠান চকরিয়া উপজেলার বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির সাবেক সভাপতি ও বদরখালী ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান মরহুম আবদুল হান্নান বিএ এর শোকসভা উপলক্ষে শুক্রবার পহেলা নভেম্বর বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির হলরুমের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়েছে।
বদরখালী সমিতির সাবেক সম্পাদক দেলোয়ার হোছাইন এম এ, এর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য দেন বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির সভাপতি আলহাজ¦ নুরুল আলম সিকদার, সাধারণ সম্পাদক নুরুল আমিন জনি, সহ-সভাপতি আলী মোহাম্মদ কাজল,বদরখালী সমিতির সাবেক সাবেক সভাপতি এম এ রশিদ, আব্দুচ সত্তার, প্রবীণ আওয়ামীলীগনেতা মাষ্টার আব্দুল জলিল, ডাঃ ছলিমুলাহ, এম সরওয়ার আলম, আওয়ামীলীগনেতা এ কে ভুট্টো সিকদার , শাহাব উদ্দিন শাকিল,সাংবাদিক মহিউদ্দিন অদুল প্রমূখ।উক্ত মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন বদরখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খাইরুল বশর, মরহুম আব্দুল হান্নান এর কনিষ্ঠ পুত্র বদরখালী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি ও বদরখালী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ¦ নুরে হোছাইন আরিফ, বদরখালী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও বদরখালী সমিতির পরিচালক জসিম উদ্দিন টিটু, পরিচালক আলী আকবর।
সভায় স্মৃতিচারণ করে বক্তারা বলেন তিনি স্বাধীনতা পূর্ববর্তী ও পরবর্তী তথা আজীবন জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে লালিত বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিতে স্থানীয় পর্যায়ে নেতৃত্ব প্রদান করেছেন। দেশ স্বাধীন হওয়ার পর ১৯৭২ সালে বঙ্গবন্ধু সরকার তাঁকে বদরখালী ইউনিয়ন পরিষদের উন্নয়ন কমিটির চেয়ারম্যান মনোনীত করেন। ১৯৭২ থেকে ১৯৮০ সাল পর্যন্ত বদরখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেন। ১৯৭৮ থেকে ১৯৮২ সাল পর্যন্ত নির্বাচিত ইউপি চেয়ারম্যান ছিলেন।
এশিয়া মহাদেশের অন্যতম বৃহত্তম সমবায় প্রতিষ্ঠান বদরখালী কৃষি ও উপনিবেশ সমিতিতে তিনি ২ বার নির্বাচিত সম্পাদক ও ৩ বার সভাপতি হিসেবে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেন। ২০০৯ সালে বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতি জাতীয় সমবায় পুরষ্কার অর্জন করে। প্রধানমন্ত্রী থাকাকালে তিনি নিজ হাতে তাঁকে শ্রেষ্ঠ সমবায় পুরস্কার প্রদান করে সম্মানিত করেন। এই বর্ণাঢ্য রাজনীতিবিদ গত ১৭ই সেপ্টেম্বর ২০১৯ খ্রিস্টাব্দে ৭৬ বছর বয়সে আমাদের সবাইকে শোকের সাগরে ভাসিয়ে না ফেরার দেশে পাড়ি জমান। আমরা তাঁর রুহের মাগফেরাত কামনা করছি।
আগামী ২৮ ডিসেম্বর-১৯ এশিয়ার বৃহত্তর বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির সাবেক সভাপতি ও বদরখালী ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান মরহুম আবদুল হান্নান বিএ এর মেজবান ও শোকসভায় বাংলাদেশ সরকারের মন্ত্রীসহ চকরিয়া পেকুয়া আসনের সাংসদ আলহাজ¦ জাফর আলম ও কক্সবাজার জেলার ৪ আসনের এমপি দ্বয় উপস্থিত থাকার স্বদয় সম্মতি প্রকাশ করেছেন । এশিয়ার বৃহত্তর বদরখালী সমবায় কৃষি ও উপনিবেশ সমিতির সাবেক সভাপতি ও বদরখালী ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান মরহুম আবদুল হান্নান বিএ এর শোকসভা উপলক্ষে মতবিনিময় সভায় মোনাজাত পরিচালনা করেন বদরখালী এম.এস ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ হযরত আলহাজ¦ মৌলানা আবুল বশর। তাঁহার বর্ণাঢ্য রাজনৈতিক জীবন নিয়ে প্রকাশিতব্য স্মারক গ্রন্থ ‘হৃদয়ে আবদুল হান্নান’ প্রকাশিত হতে যাচ্ছে।##
