এম.জিয়াবুল হক : কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে আওয়ামীলীগ নেতৃত্বাধীন মহাজোটের সংসদ সদস্য প্রার্থী চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ জাফর আলম বলেছেন, ‘উন্নয়নের জন্য আবার নৌকায় ভোট দিন। শেখ হাসিনার সফল নেতৃত্বে উন্নয়ন অগ্রগতির কারণে বাংলাদেশ এখন বিশ^দরবারে মর্যাদার আসনে। বর্তমান সরকারের উন্নয়ন, শান্তি ও নিরাপদ দেশ গড়তে যে উন্নয়নের যাত্রা চলছে তা অব্যাহত রাখতে আরও একবার নৌকায় ভোট দিতে হবে। নইলে উন্নয়নের যাত্রা ব্যাহত হবে। দেশ আবার পিছিয়ে যাবে।’
জাফর আলম বলেন, ‘বর্তমানে মাতারবাড়ি, চকরিয়া-পেকুয়া উপজেলার বিভিন্ন অঞ্চলে হাজার হাজার কোটি টাকার উন্নয়ন কর্মকান্ড চলছে। এসব উন্নয়ন প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবদান। চলমান এসব প্রকল্পের অধীনে চকরিয়া পেকুয়া উপজেলা হাজার হাজার যুবকের কর্মসংস্থানের সুযোগ হয়েছে। তাই সরকারের উন্নয়ন ধারা অব্যাহত রাখতে ৩০ ডিসেম্বর নির্বাচনে চকরিয়া-পেকুয়া আসনে মমতাময়ী শেখ হাসিনার নৌকাকে বিজয়ী করুন। তাহলে বিজয়ী হবে চকরিয়া-পেকুয়াবাসি। ইনশাল্লাহ জনগনের ভোটে বিজয়ী হলে চকরিয়া-পেকুয়া উপজেলার সমান উন্নয়নের পাশাপাশি মাতামুহুরীতে পুর্নাঙ্গ উপজেলা এবং উপকুলের জনগনের সুচিকিৎসা নিশ্চিতে ৩১ সয্যা বিশিষ্ট একটি নতুন হাসপাতাল দেবো।
সোমবার ২৪ ডিসেম্বর বিকালে চকরিয়া উপজেলার উপকূলীয় বদরখালী ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে বদরখালী কলোনীজেশন উচ্চ বিদ্যালয় মাঠে নৌকার বিশাল নির্বাচনী জনসভায় প্রধান অতিথি আলহাজ জাফর আলম এসব কথা বলেন।
বদরখালী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি সাবেক চেয়ারম্যান নুরে হোছাইন আরিফের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জসিম উদ্দিন টিটুর সঞ্চালনায় জনসভায় প্রধান বক্তা ছিলেন চকরিয়া-পেকুয়া আসনে ১৯৭৩ সালে আওয়ামীলীগের নির্বাচিত এমপি ডা.শামসুদ্দিন চৌধুরী। বিশেষ বক্তা ছিলেন চকরিয়া পৌরসভার সাবেক প্রশাসক ও কক্সবাজার জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অ্যাডভোকেট আমজাদ হোসেন।
বদরখালীতে নৌকার বিশাল জনসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন চৌধুরী, জেলা আওয়ামীলীগের সাবেক ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক মো.নুরুল আবছার, জেলা আওয়ামীলীগের বর্তমান কমিটির সদস্য আমিনুর রশিদ দুলাল, উম্মে কুলছুম মিনু, চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী, চকরিয়া উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাফিয়া বেগম শম্পা, মাতামুহুরী সাংগঠনিক উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম বাবলা, সিনিয়র সহ-সভাপতি সাবেক ভাইস চেয়ারম্যান এসএম জাহাংগীর আলম বুলবুল, সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মহসিন বাবুল, সহ-সভাপতি মকছুদুল হক ছুট্টো, চকরিয়া পৌরসভা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদ সদস্য জাহেদুল ইসলাম লিটু, সাধারণ সম্পাদক আতিক উদ্দিন চৌধুরী, মাতামুহুরী অঞ্চলের জেলা পরিষদ সদস্য আলহাজ আবু তৈয়ব, চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ছরওয়ার আলম, চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোক্তার আহমদ চৌধুরী, বাবু এমআর চৌধুরী, সহ-সভাপতি আলহাজ ফজলুল করিম সাঈদী, ছৈয়দ আলম কমিশনার, যুগ্ম সম্পাদক সাবেক ছাত্রনেতা জামাল উদ্দিন জয়নাল, যুগ্ম সম্পাদক আজিমুল হক চেয়ারম্যান, শাহনেওয়াজ তালুকদার, চিরিঙ্গা ইউপি চেয়ারম্যান আলহাজ জসীম উদ্দিন, কোনাখালী ইউপি চেয়ারম্যান দিদারুল হক সিকদার, চকরিয়া উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান জাহানারা পারভীন, সাধারণ সম্পাদক জেসমিন হক জেসি চৌধুরী, বদরখালী ইউপি চেয়ারম্যান খাইরুল বশর, সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলী চৌধুরী, পশ্চিমবড় ভেওলার সাবেক চেয়ারম্যান আলহাজ সাহাব উদ্দিন, পুর্ববড় ভেওলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এমডি নুরুল কাদের, বিএমচর ইউপি চেয়ারম্যান এসএম জাহাংগীর আলম, সাবেক চেয়ারম্যান আলহাজ বদিউল আলম, চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, শওকত ওসমান চেয়ারম্যান, সাংবাদিক মিজবাউল হক, মাতামুহুরী উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক খলিল উল্লাহ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক এম আজিজুর রহিম, চকরিয়া পৌরসভা আওয়ামী লীগের সহ-সভাপতি মো.ওয়ালিদ মিল্টন, সহ-সভাপতি তপন কান্তি দাশ, সহ-সভাপতি অধ্যাপক মোসলেহ উদ্দিন মানিক, আওয়ামীলীগ নেতা জাফর আলম ছিদ্দিকী, মিফতাব উদ্দিন, বদরখালী আওয়ামীলীগের সাহাব উদ্দিন শাকিল, আনম হেফাজ সিকদার, জসিম উদ্দিন কিশোর, বদরখালী ইউনিয়ন যুবলীগের সভাপতি ইউনুছ ছিদ্দিকী, সাধারণ সম্পাদক হাজি হামিদ হোছাইন, মাতামুহুরী উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক ফজল কাদের, মাতামুহুরী ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক এডভোকেট রবিউল হোসেন, চকরিয়া পৌরসভা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক রতন কুমার সুশীল, ফেরদৌস ওয়াহিদ, সেলিম উদ্দিন লিটন, কাউন্সিলর রেজাউল করিম, সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান লিটন, চকরিয়া উপজেলা যুবলীগের সভাপতি শহীদুল ইসলাম, সাধারণ সম্পাদক কাউছার উদ্দিন কছির, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শওকত হোসেন, সাধারণ সম্পাদক বাবলা দেবনাথ, চকরিয়া পৌর কৃষকলীগের সভাপতি সুলাল কান্তি সুশীল, আমির হোসেন আমু, চকরিয়া উপজেলা শ্রমিকলীগের সভাপতি জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক সাইফু উদ্দিন মামুন, চকরিয়া পৌরসভা যুবলীগের সভাপতি হাসানগীর হোছাইন, সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম সোহেল, উপজেলা যুবলীগের অর্থসম্পাদক আজিজুল হক, চকরিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আলহাজ হায়দার আলী, সাবেক সভাপতি শেফায়েতুল কবির বাপ্পী, সাবেক সাধারণ সম্পাদক সাজিদ হোসেন শাকিব, সাদ্দাম হোসেন মিঠু, চকরিয়া পৌর শ্রমিকলীগের সভাপতি জহিরুল ইসলাম, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন ধুলু, চকরিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ মারুফ, সাধারণ সম্পাদক রুবেল মাহমুদ, মাতামুহুরী উপজেলা ছাত্রলীগের সভাপতি হুমায়ুন কবির চৌধুরী, সাধারণ সম্পাদক মিজবাহ উদ্দিন বেলাল, চকরিয়া পৌরসভা ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক সোহেল রানা পারভেজ, ও সাবেক ছাত্রনেতা আবদুল বারেক টিপু প্রমুখ।
নৌকার সমর্থনে অনুষ্ঠিত বিশাল জনসভায় মাতামুহুরী সাংগঠনিক উপজেলা এবং সাতটি ইউনিয়নের আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের নেতাকর্মী ছাড়াও চকরিয়া-পেকুয়া উপজেলা এবং চকরিয়া পৌরসভা আওয়ামীলীগ ও সহযোগি সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী এবং সাধারণ জনতা অংশগ্রহন করেন। জনসভা শেষে ফেরার পথে রাতে নৌকার কান্ডারী জাফর আলম পশ্চিম বড়ভেওলা ইউনিয়ন পরিষদ মাঠে মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন।
