আলীখালী গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্টের কোয়ার্টার ফাইনালে মৌলভী বাজার নাফ সীমান্ত একাদশের জয়

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৪ years ago

বার্তা পরিবেশক : হ্নীলায় আলীখালী গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্টে ২য় কোয়ার্টার ফাইনাল খেলায় কাঞ্জরপাড়া ফুটবল একাদশকে ট্রাইবেকারে হারিয়ে সেমিফাইনালে উত্তীর্ণ হয়েছে মৌলভী বাজার নাফ সীমান্ত একতা সংঘ ফুটবল একাদশ।

১৯ই ফেব্রুয়ারী বিকাল ৪টায় হ্নীলা আলীখালী স্পোর্টিং ক্লাব কর্তৃক আয়োজিত “আলীখালী গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্ট-২০২২ইং” এর ২য় কোয়ার্টার ফাইনাল খেলা কাঞ্জরপাড়া ফুটবল একাদশ এবং মৌলভী বাজার নাফ সীমান্ত একতা সংঘ ফুটবল একাদশের মধ্যে অনুষ্ঠিত হয়। প্রথমার্ধ্বের খেলা আক্রমণ আর পাল্টা আক্রমণে এগিয়ে চলে। প্রথমার্ধ্বের ১৮মিনিটের মাথায় কাঞ্জরপাড়া ফুটবল একাদশের ৯নং জার্সিধারী খেলোয়াড় ১টি দর্শনীয় গোল করে দলকে ১-০গোলে এগিয়ে নেয়। এরপর প্রতিপক্ষ দলের খেলোয়াড়েরা গোল পরিশোধে মরিয়া হয়ে উঠে কিন্তু প্রথমার্ধ্বের খেলার সময় শেষ হওয়ায় রেফারী মধ্যবিরতি ঘোষণা করেন।
nahid TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর
মধ্যবিরতির পর ২য়ার্ধ্বের খেলা শুরু হয়ে আক্রমণ আর পাল্টা আক্রমণে এগিয়ে চলে। ৬মিনিটের মাথায় নাফ সীমান্ত ফুটবল একতা সংঘ একাদশের আইয়ুব খানের সহায়তায় ১১নং জার্সিধারী খেলোয়াড় কামাল চমৎকার ১টি গোল করে দলকে ১-১ গোলের সমতায় ফেরান। এরপর আর কোন গোল না হওয়ায় রেফারী লম্বা বাঁশি বাজিয়ে খেলার সমাপ্তি ঘোষণা করেন। এরপর খেলা ট্রাইবেকারে গড়ায়। এতে মৌলভী বাজার নাফ সীমান্ত একতা সংঘ ফুটবল একাদশ ৩-২ ব্যবধানে জয় লাভ করে। খেলায় ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয় মৌলভী বাজার নাফ সীমান্ত একতা সংঘ ফুটবল একাদশের গোলরক্ষক নাহিদুল ইসলাম।
R 1 TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর
খেলায় প্রধান রেফারী ছিলেন সাইফুল ইসলাম, সহকারী রেফারী ছিলেন শাহাব উদ্দিন ও শাহাদাৎ হোসেন এবং ৪র্থ রেফারী ছিলেন হেলাল উদ্দিন।
আগামী ১৪ই ফেব্রæয়ারী শাহপরীর দ্বীপ ফুটবল একাদশ ও লেদা নুর আলী পাড়া ফুটবল একাদশের মধ্যে খেলা অনুষ্ঠিত হবে। ###