গিয়াস উদ্দিন ভুলু, টেকনাফ :
টেকনাফ থানা পুলিশ ফের ২০ হাজার ইয়াবাসহ ৩ মাদক কারবারীকে আটক করেছে।
টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রনজিত কুমার বড়–য়ার নেতৃত্বে, বুধবার (০১ আগস্ট) বিকাল ৫ টায় টেকনাফ সদর ইউনিয়ন কচুবনিয়া এলাকায় একটি বাড়িতে অভিযান চালিয়ে ২০ হাজার ইয়াবাসহ ৩ কারবারীকে আটক করে পুলিশ।
ধৃতরা হচ্ছে টেকনাফ সদর ইউনিয়ন রাজারছড়া এলাকার ফজল করিমের ছেলে মো. আয়াছ(২০), বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের লাল মিয়ার ছেলে রোহিঙ্গা হাসমত উল্লাহ (২১) টেকনাফ সদর কচুবনিয়া এলাকার মৃত হাবিবুর রহমানের ছেলে সুরত আলম (৩২)।
থানার এসআই সাইদুল ইসলাম ও সজিবের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করেন।
ধৃতদের বিরুদ্ধে মামলা রুজু করে আদালতে প্রেরন করা হবে বলে জানিয়েছেন মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রনজিত কুমার বড়ুয়া।
