দেশে গত ২৪ ঘন্টায় করোনায় নিহত- ৯; নতুন আক্রান্ত-৪৩৪ জন

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

টেকনাফ টুডে ডেস্ক : করোনাভাইরাস সংক্রান্ত সার্বিক পরিস্থিতি জানাতে অনলাইনে সরাসরি স্বাস্থ্য বুলেটিন প্রচার করছে (আইইডিসিআর)।

আজ মঙ্গলবার দুপুর আড়াইটায় ব্রিফিংটি শুরু হয়। দেশে গত ২৪ ঘণ্টায় আরও নয়জনের প্রাণ কেড়ে নিয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে ১১০ জনের মৃত্যু হয়েছে। করোনায় আক্রান্ত হিসেবে নতুন করে শনাক্ত হয়েছেন আরও ৪৩৪ জন। এতে করোনায় মোট আক্রান্ত হয়েছেন তিন হাজার ৩৮২ জন। এছাড়া সুস্থ হয়েছেন আরও দুইজন। সব মিলিয়ে সুস্থ হয়েছেন ৮৭ জন।