বিশেষ প্রতিবেদক : বর্তমানে হলুদ মিডিয়ার রং ব্যবহার আর প্রবাসী ভাইদের মুখোশ লাগিয়ে মাদকের জগতে বিচরণকারী ইয়াবা কিং ছৈয়দ আলমকে দ্রুত আটক করে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হলে অপকর্মের প্রকৃত তথ্য বেরিয়ে আসবে। আড়ালে গিয়ে নিজের অপকর্ম গোপন রাখার জন্য মোটাংকের বিনিময়ে এবার মাঠে নেমেছে একটি শক্তিশালী চক্র। এই চক্রটি প্রকৃত ঘটনা ধামাচাপা দেওয়ার জন্য সংবাদ সংশ্লিষ্ট উর্ধ্বতন মহলসহ বিভিন্ন দপ্তরে ধর্ণা দিচ্ছে। এদিকে উক্ত ছৈয়দ আলম মাদকে সম্পৃক্ততার বিষয়টি লেদা এলাকার বেশ কয়েকজন ব্যক্তি নিশ্চিত করেন। তাদের দাবী এই ছৈয়দকে আটক করে জিজ্ঞাসাদে প্রকৃত তথ্য বের করা সম্ভব। তখন টাকার বিনিময়ে ছায়াদানকারী হলুদ মিডিয়ায় জড়িতদের মুখোশও উম্মোচন হবে বলে আশাবাদ।
এদিকে লেদার আলীর পুত্র ছৈয়দ আলমকে বাঁচাতে ইয়াবা প্রেমী কিছু মানুষের আনা-গোনা এলাকাবাসীকে হতবাঁক করেছে বলে বিভিন্ন জনের দাবী।
হ্নীলা কমিউনিটি পুলিশিং ফোরামের সভাপতি নজরুল ইসলাম খোকন বলেন, অত্র ইউনিয়নের বেশীর ভাগ মানুষ কোন কোন অপরাধে সম্পৃক্ত তা আমার ধারণা আছে। এসব মাদক কারবারীদের বাঁচানোর চেষ্টায় লিপ্তদের মুখোশ এখন স্পষ্ট হয়ে উঠছে। এমন একটা সময় আসবে মাদক কারবারীদের সহযোগীদেরও শেষ রক্ষা হবেনা। সুতরাং প্রকৃত অপরাধীদের নিজ দায়িত্বে আইন-শৃংখলা বাহিনীর নিকট সোর্পদত করাই শ্রেয় বলে মনে করেন তিনি। ###
