ফলোআপ : টেকনাফে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে ৭ রোহিঙ্গা ডাকাত নিহতের ঘটনায় থানায় মামলা

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

টেকনাফ টুডে ডেস্ক : টেকনাফে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে ৭ রোহিঙ্গা ডাকাত নিহতের ঘটনায় থানায় মামলা দায়ের হয়েছে। রবিবার রাতে র‌্যাব বাদী হয়ে টেকনাফ থানায় অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে তিনটি পৃথক মামলা দায়ের করেন (মামলা নং-১৪,১৫,১৬)।

র‌্যাব ১৫ টেকনাফ ক্যাম্প কমান্ডার লে. মির্জা শাহেদ মাহতাব জানান, অস্ত্র, ডাকাতির চেষ্টা, সরকারী কাজে বাধাদান ও হত্যাকান্ডের ঘটনায় অজ্ঞাতনামা আসামীদের বিরুদ্ধে তিনটি মামলা দায়ের করা হয়েছে।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রদীপ কুমার দাশ জানান, র‌্যাবের দায়ের করা মামলায় পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে। কক্সবাজার সদর হাসপাতাল মর্গে নিহতদের ময়না তদন্ত চলছে। এরপর যাদের পরিচয় শনাক্ত হয়েছে তাদেরকে স্বজনদের কাছে আর যাদের পরিচয় শনাক্ত হয়নি তাদের মরদেহ আঞ্জুমানে মফিদুল ইসলামের কাছে হস্তান্তর করা হবে।