দৃশ্যমান টেকসই উন্নয়ন কাজ করুন…তিন সহ ব্যবস্থাপনা কমিটির অর্ধ-বার্ষিক সাধারণ সভায় ইউএনও আদনান চৌধুরী

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ২ years ago

মোঃ আশেক উল্লাহ ফারুকী, টেকনাফ :

টেকনাফ, হোয়াক্যং ও শীলখালী সহ ব্যবস্থাপনা সাধারণ কমিটির অর্ধ-বার্ষিকী সাধারণ সভা ১৪ মে (মঙ্গলবার)সকাল১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার মোঃ আদনান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। টেকনাফ,হোয়াইক্যং ও শীলখালী সহ ব্যবস্থাপনা সহ ব্যবস্থাপনা কমিটি কক্সবাজার দক্ষিণ বন বিভাগের আয়োজনে এবং নেচার এন্ড লাইফ প্রকল্পের সহযোগিতায় নেচার লাইফ সাইট সমন্বয়কারী শওকত ওসমানের সঞ্চালনায় সভার সূচনা লগ্নে কোরআন তেলাওয়াত,গীতা ও থ্রিপিটক পাঠের মধ্য দিয়ে স্বাগত বক্তব্য রাখেন, কোডেক নেচার এন্ড লাইফ উপ প্রকল্প-পরিচালক নারায়ন চন্দ্র দাস।

বিগত অর্থবছরের লক্ষ্যমাত্রা ও অর্জন সংক্রান্ত বিষয়ে তিন সিএমসির পক্ষ থেকে প্রতিবেদন পেশ করেন, রেঞ্জ অফিসার জহীর উদদীন ও শফিউল ইসলাম ও আবুল কালাম।

অর্থ সংক্রান্ত প্রতিবেদন পেশ করেন তিন সিএমসির কোষাধ্যক্ষ যথাক্রমে টেকনাফ সিএমসির কোষাধ্যক্ষ ইউপি সদস্য হোসাইন আহমদ, শীলখালী সহ ব্যবস্থা কমিটির কোষাধ্যক্ষ ইউপি সদস্য হুমায়ুন কবির ও হোয়াইক্যং সহ ব্যবস্থাপনা কমিটির কোষাধ্যক্ষ নুরতাজুল মোস্তফা শাহীন শাহ।

বন বৈচিত্র সংরক্ষণ সংক্রান্ত বিষয়ে বক্তব্য রাখেন, কোডেক নেচার এন্ড লাইফ পরিচালক ড.শীতল কুমার নাথ,কক্সবাজার দক্ষিণ সহকারী বন সংরক্ষক মনিরুল ইসলাম, টেকনাফ উপজেলা সিনিয়র অফিসার মোঃ দেলোয়ার হোসেন, উপজেলা একাডেমিক সুপার ভাইজার নুরুল আবছার, হোয়াইক্যং সহ ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোঃআলমগীর চৌধুরী, টেকনাফ সহ ব্যবস্থাপনা কমিটির সহ-সভাপতি এ, কে, এম নুরুল করিম রাসেল।

সভাপতি মো. আদনান চৌধুরী দিক নির্দেশনামূলক বক্তব্যে বলেন, গরিবেশ সংরক্ষণে পরিবেশ প্রেমিক হয়ে বন সংরক্ষণে এগিয়ে আসতে হবে।বন্যপ্রাণীর পরিবর্তে বনে থাকে বন দস্যু ও মানুষ। এ কারণে বন্যপ্রাণীর সংখ্যা কমে যাচ্ছে। বনের আশপাশে দৃশ্যমান ও টেকসই উন্নয়ন সাধন করে শ্রীবর্ধনমূলক কাজ করতে হবে। উন্নয়ন কাজের পরিকল্পনাকে বাস্তবায়ন করতে পারলে এর সফলতা বয়ে আনবে। সেই সাথে আয় বর্ধনমূলক উন্নয়ন কাজ করে বনের পাশেথাকা হতদরিদ্র পরিবারের দারিদ্র বিমোচনে করতে হবে।

কক্সবাজার দক্ষিণ বন বিভাগের সহকারী বন সংরক্ষক মোঃ মনিরুল ইসলাম প্রধান অতিথির বক্তব্যে বলেন, বন হচ্ছে সকলের সম্পদ এবং এ সম্পদ সংরক্ষণে নাগরিক হিসাবে সবাইকে এগিয়ে আসতে হবে। বনে অপহরণ সহ যারা নানা অপকর্ম করে যাচ্ছে তাদেরকে এক সময় আইনের আওতায় অবশ্যই আসতেই হবে। এর থেকে বাঁচার কোন উপায় নেই।

উপজেলা কৃষি অফিসার জাকিরুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা খুরশীদ আলম সহ উপস্থিত ছিলেন,তিন সহ ব্যবস্থাপনা কমিটির সভাপতি সহ সদস্যবৃন্দ।