পেকুয়া মেহেরনামায় ফিল্মিস্টাইলে জমিতে ধান রোপনে দখলের চেষ্টা : দু’পক্ষে সংর্ঘষের আশঙ্কা

লেখক: হুমায়ুন রশিদ
প্রকাশ: ৪ years ago

নিজস্ব প্রতিবেদক : পেকুয়ায় ভিন্নদাগে জমি ভোগ দখলে থাকা সত্ত্বেও সড়কের পাশের জমির মূল্য বেড়ে যাওয়ায় এবার ফিল্মিস্টাইলে অন্যদাগের জমি দখলের হামলা চালানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। এমনকি দীর্ঘ ৫০বছরের ভোগ দখলীয় জমিতে অস্ত্রের মহড়ায় লাঠিয়াল দিয়ে ধানের চারা রোপন করার চেষ্টা করলে জমি মালিক পক্ষ ও স্থাণীয় লোকজনের প্রতিরোধের মুখে পালিয়ে গেছে দখলবাজ ভূমিদস্যুরা। পেকুয়া সদর ইউনিয়নের উত্তর মেহেরনামা গ্রামের বারবাকিয়া রাস্তার মাথায় শনিবার ২৭আগষ্ট ভোর সকালে ঘটেছে এ ঘটনা। এ ঘটনা নিয়ে দুইপক্ষের মধ্যে সংঘাতের আশঙ্কায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
এদিকে জমি দখল চেষ্টার ঘটনায় পেকুয়া সদর ইউনিয়নের উত্তর মেহেরনামা গ্রামের মৃত হাজী ইউছুপ আলীর পুত্র হাজী শাহ আলম (৭০) বাদী হয়ে ইতিপূর্বে পেকুয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করছেন । এতে বিবাদী করা হয়েছে; এতে বিবাদী করা হয়েছে; একই এলাকার হাবিবুর রহমানের পুত্র সাবেক মেম্বার ইসমাইল, গিয়াস উদ্দিন, শাহাব উদ্দিন, ছরওয়ার, মহিউদ্দিন সহ অজ্ঞাতনামা আরো ১০/১২ জনকে।

থানায় জমা দেওয়া অভিযোগে বাদি শাহ আলম জানান, তিনি বিগত ৫০ বছর পূর্বে থেকে তার পৈত্রিক ও খরিদসূত্রে ৬০কড়া জমি নিয়ে চাষাবাদ করে শান্তিপূর্ণ ভোগ দখলে আছেন। একইভাবে বিগত ২৪ বছর পূর্বে আমার ভাই ও অভিযুক্তদের হাবিবুর রহমান কিছু সংখ্যক জমি ক্রয় করে তাও শান্তিপূর্ণভাবে ভোগ দখলে রয়েছেন। কিন্তু ক্রয়কৃত উক্ত জমি দখলরত অবস্থায় বাদী শাহ আলমের অংশের জমিতে গিয়ে সন্ত্রাসী কায়দায় জোর পূর্বক জবর দখলের চেষ্টা চালায়। পাশাপাশি অভিযুক্তদের পিতার খরিদকৃত ৫৪ কড়া জমি ছাড়াও বাদী পক্ষের রাস্তার লাগোয়া ৬০কড়া জমি জবর দখলের চেষ্টাসহ হুমকি ধমকি অব্যাহত রাখলে থানায় শনিবার দুপুরে একটি অভিযোগ করেন।
অভিযোগটি বর্তমানে থানার উপপরিদর্শক হেফজুর রহমান তদন্ত করছেন। থানায় অভিযোগ করায় ক্ষিপ্ত হয়ে ২৭আগস্ট ভোর সকালে স্থানীয় একটি মহল লাঠিয়াল নিয়ে জমিতে ধানের চারা (রোয়া) রোপন করে করে জবর দখলের চেষ্টা চালায়। পরে জমি মালিক পক্ষ ও স্থানীয় লোকজন এগিয়ে গেলে ভূমিদস্যু দখলবাজরা পালিয়ে যায়। তারা বর্তমানেও হুমকি ধমকি অব্যাহত রেখেছে।

অভিযোগের তদন্ত অফিসার পেকুয়া থানার এসআই হেফজুর রহমান জানান, বিষয়টি নিয়ে থানায় লিখিত অভিযোগ রয়েছে। তা উপেক্ষা করে জমি জবর দখলের চেষ্টা চালানো হলে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।##