প্রস্তুতি ম্যাচে এ কেমন হার টাইগারদের!

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৯ years ago
BIRMINGHAM, UNITED KINGDOM - MAY 27: Tamim Iqbal of Bangladesh bats during the ICC Champions Trophy Warm-up match between Bangladesh and Pakistan at Edgbaston on May 27, 2017 in Birmingham, England. (Photo by Harry Trump-IDI/IDI via Getty Images)

: চ্যাম্পিয়ন ট্রফির আগে প্রথম প্রস্তুতি ম্যাচে পাকিস্তানের বিপক্ষে অকল্পনীয়ভাবে হেরেছে টাইগাররা।

টাইগারদের বেঁধে দেয়া ৩৪২ রানের লক্ষে খেলতে নেমে ৪২.৪ ওভারে ২৪৯ রান তুলতেই ৮ উইকেট হারায় পাকিস্তান।

তখন পাকিস্তানের দরকার ৪৪ বলে ৯৩ রান। আর বাংলাদেশের দরকার ২ উইকেট।

এঅবস্থা থেকেও ম্যাচটি হেরেছে মাশরাফি বাহিনী।

নবম উইকেট জুটিতে ফাহিম আশরাফ আর হাসান আলীর দুর্দান্ত ব্যাটিংয়ে ২ উইকেটের জয় নিয়েই মাঠ ছাড়ে পাক বাহিনী।

এরআগে টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় টাইগার অধিনায়ক।

তামিম ইকবালের শতকে ভর করে ৩৪১ রানের পাহাড় দাঁড় করায় মুশফিকরা।