প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী মোঃ শহীদুল ইসলামের সাথে হ্নীলার সাংবাদিকদের মতবিনিময়

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৮ years ago

প্রেস বিজ্ঞপ্তি : গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ব্যক্তিগত সাবেক সহকারী (নিরাপত্তা) ও কেন্দ্রীয় মটর শ্রমিক লীগের সহসভাপতি মোঃ শহীদুল ইসলামের সাথে মতবিনিময় করেছেন টেকনাফে কর্মরত হ্নীলার সাংবাদিকেরা।
১৭ সেপ্টেম্বর বিকাল সাড়ে ৩টায় হ্নীলা বাসষ্টেশনের নিউ মার্কেট চত্বরে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ব্যক্তিগত সহকারী (নিরাপত্তা) ও কেন্দ্রীয় মটর শ্রমিক লীগের সহসভাপতি মোঃ শহীদুল ইসলামের সাথে বিবিধ বিষয় নিয়ে মতবিনিময় করেছেন টেকনাফে কর্মরত হ্নীলার সাংবাদিক হুমায়ূন রশিদ, জসিম উদ্দিন টিপু, মুহাম্মদ জাহাঙ্গীর আলম, মোঃ রফিক ও ফরিদুল আলম। এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মটর শ্রমিক লীগের নির্বাহী সদস্য ও ঢাকা প্রেসক্লাবের সাংস্কৃতিক সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, কক্সবাজার জেলা মটর শ্রমিক লীগের সভাপতি দিদারুল আলম, টেকনাফ উপজেলা মটর শ্রমিক লীগের আহবায়ক মোঃ আব্দুর রহিম প্রমুখ। উক্ত মতবিনিময়কালে বর্তমান সরকারের আমলে উন্নয়ন, রাজনৈতিক প্রেক্ষাপট, মাদক বিরোধী অভিযানসহ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের টুকিটাকি বিষয় নিয়ে বিশদ আলোচনা করা হয়।