প্রকাশিত সংবাদে ইমরান পুতিয়ার প্রতিবাদ

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

বার্তা পরিশেক : গত ১৭ আগষ্ট টেকনাফ টুডে অনলাইন পত্রিকায় প্রকাশিত “ হ্নীলাকে মাদকমুক্ত করতে কৌশলে থাকা স্থানীয় ও রোহিঙ্গা ইয়াবা কারববারীদের আইনের আওতায় আনা জরুরী! ” শীর্ষক সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে।

আমি একজন দীর্ঘদিনের পেশাদার কাঠমিস্ত্রী। আমার বাড়ির পাশে আসবাবপত্রের দোকান করে আসছি। এই কারণে এলাকার একটি কুচক্রীমহল সাংবাদিক ভাইদের মিথ্যা-বানোয়াট তথ্য দিয়ে মাদকের ফাঁদে ফেলে হয়রানির চক্রান্ত করে আসছে। আমি উক্ত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আইন-শৃংখলা বাহিনীকে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ করছি।

প্রতিবাদকারী :
ইমরান পুতিয়া
পিতা:- রফিক মিস্ত্রী
পশ্চিম সিকদার পাড়া, হ্নীলা, টেকনাফ।