টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক মোহাম্মদ আলীর রোগমুক্তি কামনায় হ্নীলা ইউনিয়ন ছাত্রলীগের দোয়া মাহফিল

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

বার্তা পরিবেশক : উখিয়া-টেকনাফের সাবেক সাংসদ ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব অধ্যাপক মোহাম্মদ আলীর আশু রোগমুক্তি কামনায় হ্নীলা ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

৮ সেপ্টেম্বর বাদে জোহর হ্নীলা বাসষ্টেশন কেন্দ্রীয় জামে মসজিদের দোয়া মাহফিল হ্নীলা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোঃ রফিকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সাধারণ সম্পাদক মোঃ নাছিরের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন হ্নীলা ষ্টেশনের বিশিষ্ট ব্যবসায়ী আমান উল্লাহ সওদাগর, ষ্টেশন জামে মসজিদের ঈমাম হাফেজ মাওলানা জামাল হোছাইন।

এসময় উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা ছাত্রলীগের সদস্য আব্দুল্লাহ আল মামুন, হ্নীলা ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি মাইনুল ইসলাম , আয়াজ খাঁন, সাংগঠনিক সম্পাদক শামসুল আলম শুভ, দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম মুন্না, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রাকিব ইমরান মুকুল, ২নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক আবু বক্কর, হ্নীলা ইউনিয়ন ছাত্রলীগ নেতা শফিউল ইসলাম, হাবিব উল্লাহ, মোনাদিল আবরার, মিজানুর রহমান মিজান, শাহরিয়ার মাহির, নাজিম উদ্দীন, মোহাম্মদ হারুন, মোহাম্মদ রোমান, পারভেজ প্রমুখসহ হেফজখানার হাফেজগণ।

বিশেষ মিলাদ ও দোয়া পাঠ শেষে অসুস্থ হয়ে চিকিৎসাধীন উখিয়া-টেকনাফের জনপ্রিয় নেতা চিকিৎসাধীন আলহাজ্ব অধ্যাপক মোহাম্মদ আলীর দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন হাফেজ মৌলানা জামাল উদ্দিন। ###