পিকআপে ইয়াবা পাচারকালে আলীখালীর ড্রাইভার সেলিম আটক ; সিকদার পাড়ার মোরশেদ পলাতক

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

হুমায়ূন রশিদ : টেকনাফে প্রধান সড়কে কক্সবাজার র‌্যাব-১৫ এর সদস্যরা যানবাহন তল্লাশী চালিয়ে ইয়াবাসহ দক্ষিণ আলীখালীর সেলিম নামে এক চালককে আটক করেছে। এসময় পশ্চিম সিকদার পাড়ার মোঃ মোরশেদ নামে একজন পালিয়ে যায়।
সুত্র জানায়, গত ৩০মে দুপুর ১২টারদিকে কক্সবাজার র‌্যাব-১৫ এর চৌকষ একটি আভিযানিক দল মাদক বহনের সংবাদ পেয়ে হোয়াইক্যং নয়াপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে প্রধান সড়কে চেকপোস্ট বসিয়ে যানবাহন তল্লাশী চালায়। এসময় টেকনাফ হতে কক্সবাজারগামী একটি পিকআপ (ঢাকামেট্টো-ন-১৫-২৮১৯) চেকপোস্টে পৌঁছলে র‌্যাব সদস্যরা তল্লাশী করতে চাইলে পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে পিকআপ চালক হ্নীলা ইউনিয়নের দক্ষিণ আলীখালীর মৃত ফরিদ আলমের পুত্র মোঃ সেলিম (২৪) এবং সহকারী চালক পশ্চিম সিকদার পাড়ার নুর মোহাম্মদের পুত্র মোঃ মোরশেদ (২৮) পালিয়ে যায়। পরে আটক চালকের স্বীকারোক্তিমতে সীটের নেিচ অভিনব কায়দায় ফিটিং অবস্থায় ৭হাজার ৯শ ৫০পিস ইয়াবা পাওয়া যায়। তখন পিকআপটি জব্দ করা হয়।
এই ব্যাপারে কক্সবাজার র‌্যাব-১৫ এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান, এই ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর জব্দকৃত ইয়াবা, পিকআপ ও ধৃত চালককে টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে। ###