পেকুয়ায় আগ্নেয়াস্ত্র গুলিসহ যুবক আটক

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৯ years ago

এস.এম.ছগির আহমদ আজগরী; পেকুয়া :
কক্সবাজারের পেকুয়ায় একটি দেশীয় তৈরী আগ্নেয়াস্ত্র ও ১রাউন্ড গুলিসহ এক যুবককে আটক করেছে পুলিশ। ধৃতের নাম মোঃ রুবেল(২৮)। সে উপজেলার উজানটিয়া ইউনিয়নের বিচ্ছিন্ন দ্বীপ করিয়ারদিয়া এলাকার মোঃ বাদশার পুত্র। গতকাল ৩০এপ্রিল রোববার সকাল সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পেকুয়া থানার ও.সি(তদন্ত) মঞ্জুরুল কাদের মজুমদারের নেতৃত্বে অভিযান চালিয়ে ওই অস্ত্রধারী যুবককে আটক করে পুলিশ। পেকুয়া থানার অফিসার ইনচার্জ(প্রশাসন) মোঃ জহিরুল ইসলাম অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, এঘটনায় থানায় অস্ত্র আইনে মামলা রুজুর প্রক্রিয়া চলছে।