নিজস্ব প্রতিনিধি-৩১ অক্টোবর।
কক্সবাজার সমুদ্র সৈকতের বাড়িয়ালি দখল করে অবৈধভাবে গড়ে তোলা সকল ঝুঁপড়ি দোকানসহ অবৈধ স্হাপনা গুঁড়িয়ে দিয়েছে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ ও জেলা প্রশাসন।
আজ সোমবার সকাল ৯টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত অভিযান চালিয়ে সৈকতের সুগন্ধা পয়েন্টসহ বিভিন্ন পয়েন্টে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এসব দোকান স্হাপনা উচ্ছেদ উচ্ছেদ করা হয়।
এ সময় উচ্ছেদ কার্যক্রমে উপস্থিত ছিলেন, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের সচিব আবু জাফর রাশেদ, জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আমিন আল পারভেজ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আবু সুফিয়ানসহ অন্যান্য কর্মকর্তারা।
জেলা প্রশাসন জানায় কক্সবাজার সমুদ্র সৈকত এলাকায় বিভিন্ন সময় প্রায় পাঁচ শতাধিক ঝুপড়ি দোকান ও অবৈধ স্হাপনা গড়ে উঠে। এসব অবৈধ স্হাপনা উচ্ছেদ নিয়ে আদালতে মামলা হয়। গত সেপ্টেম্বর মাসে এসব অবৈধ স্হাপনা উচ্ছেদে সুপ্রিম কোর্টের আপীল বিভাগ আদেশ দেন।
