ফারুক আহমদ : রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের পূর্ব ধেছুয়া পালং কেন্দ্রীয় জামে মসজিদ উন্নয়ন কমিটি গঠন উপলক্ষ্যে এক সভা বিশিষ্ট আলেমে দ্বীন আলহাজ্ব হযরত মাওলানা মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে।
গত মঙ্গল বার মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন হাফেজ মাহমুদুল হক মসজিদের মতোয়াল্লী মুজিবুল হক সিকদার জহির উদ্দিন চৌধুরী হামিদুল হক সিকদার মাস্টার সুলতান আহমদ সিদ্দিক আহমদ সদাগর সিরাজুল হক আব্দুল কাদের ও বাদশা মিয়া। অনুষ্ঠিত সভায় স্থানীয় সচেতন নাগরিক, মহল্লার বাসিন্দা ও মুসল্লী গণ উপস্থিত ছিলেন । সভাটি পরিচালনা করেন ডাক্তার এ, আর, এম নছরুউল্লাহ ( রায়হান)
সভায় উপস্থিত সকলের মতামতের ভিত্তিতে ও সর্বসম্মতিক্রমে জহির উদ্দিন চৌধুরীকে সভাপতি ও ডাক্তার এ, আর, এম নছরুল্লাহ ( রায়হান) কে সাধারণ সম্পাদক করে ১১ সদস্য বিশিষ্ট পূর্ব ধেছুয়া পালং কেন্দ্রীয় জামে মসজিদের উন্নয়ন কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্যরা হলেন, সহ সভাপতি মাস্টার সুলতান আহমদ সাংগঠনিক সম্পাদক হাফেজ নুরুল আমিন সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ জুবায়ের প্রচার সম্পাদক ফিরোজ আহমদ অর্থ সম্পাদক ফয়সাল অফিস সম্পাদক জয়নাল আবেদীন সহ অফিস সম্পাদক সাজ্জাদ কায়সার বাপ্পি সমাজসেবা বিষয়ক সম্পাদক সালাউদ্দিন বাবুল এবং ত্রাণ ও পূর্ণবাসন সম্পাদক আব্দুল খালেক।
এদিকে কার্যকরী কমিটির সকল সদস্যদের সিদ্ধান্ত ভিত্তিতে ১৩ সদস্য বিশিষ্ট উপদেষ্টা পরিষদ গঠন করা হয়।
সম্মানিত উপদেষ্টারা হলেন যথাক্রমে খুনিয়া পালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মাবুদ (সাংবাদিক) আলহাজ্ব মাওলানা মোস্তাফিজুর রহমান মুজিবুল হক সিকদার হামিদুল হক সিকদার আজিজুল হক সিকদার হাফেজ মাহমুদুল হক ডাক্তার তাহের আহমদ শাহ আলম সিদ্দিক আহমদ সওদাগর সিরাজুল হক আব্দুল কাদের বাদশা মিয়া ও আলী আহমদ।
এদিকে নবনির্বাচিত মসজিদ উন্নয়ন কমিটির সভাপতি জহির উদ্দিন চৌধুরী ও সাধারণ সম্পাদক ডাক্তার এ, আর, এম নছরুউল্লাহ (রায়হান) মসজিদের সার্বিক উন্নয়ন, ন্যায় ভিক্তিক সমাজ প্রতিষ্ঠা ও মসজিদের বেহাত হওয়া সম্পদ পূর্ণঃউদ্ধারে এলাকাবাসীর সহযোগিতা কামনা করেছেন।
