পূজার অভিষেক ২১ প্রেক্ষাগৃহে

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৮ years ago

টেকনাফ টুডে ডেস্ক : পূজা চেরি। শিশুশিল্পী হিসেবে বড়পর্দার দর্শকদের মন জয় করেছেন আগেই। শুক্রবার ‘নূর জাহান’-এর মাধ্যমে নায়িকা হিসেবে অভিষেক হচ্ছে তার।যৌথ প্রযোজনায় নির্মিত ‘নূর জাহান’ পরিচালনা করেছেন অভিমন্যু মুখার্জি। পূজার বিপরীতে নায়ক হিসেবে আছেন নবাগত আদৃত।সিনেমাটি প্রযোজনা করেছে ঢাকার জাজ মাল্টিমিডিয়া ও কলকাতার রাজ চক্রবর্তী প্রডাকশন।
‘নূর জাহান’ মুক্তি পেয়েছে মাত্র ২১টি হলে। এ নিয়ে জাজ থেকে জানানো হয়, দর্শক চাহিদা বাড়লে পরের সপ্তাহে আরো বেশি হলে প্রদর্শিত হবে।
এবার দেখে নিন হল তালিকা—
ঢাকা : স্টার সিনেপ্লেক্স, ব্লকবাস্টার সিনেমাস, বলাকা, শ্যামলী, অভিসার ও রাজমনি।
ঢাকার বাইরে : রানীমহল – ডেমরা, নিউ মেট্রো – নারায়ণগঞ্জ, বর্ষা – জয়দেবপুর, মনিহার – যশোর, ছায়াবানী – ময়মনসিংহ, সঙ্গীতা – খুলনা, লিবার্টি – খুলনা, সোনিয়া – বগুড়া, শাপলা – রংপুর, মডার্ন – দিনাজপুর, হীরামনি – নেত্রকোনা, তাজ – নওগাঁ, রাজ – কুলিয়ারচর, মিলন – মাদারীপুর ও বর্ণালী – শাহজাদপুর।