পুলিশ সপ্তাহে টেকনাফের গর্বিত সন্তান এএসপি মোঃ সাইফুল্লাহকে পিপিএম ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

লেখক: হুমায়ুন রশিদ
প্রকাশ: ৩ years ago

বিশেষ প্রতিবেদক : টেকনাফের সাবেক উপজেলা চেয়ারম্যান মরহুম শামসুদ্দিন আহমদের সুযোগ্য সন্তান এএসপি মোঃ সাইফুল্লাহকে পুলিশ সপ্তাহে পিপিএম ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এএসপি সাইফুলের এই অর্জন জেলায় অন্ধকারে যেন আলোর ঝলকানি। তাঁরই এই অর্জনে জেলার সর্বস্তরের মানুষ অভিনন্দন জ্ঞাপন করছেন।

৩রা জানুয়ারী সকালে জাতীয় পুলিশ সপ্তাহের উদ্বোধন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা পুলিশ সদরে কর্মরত এএসপি মোঃ সাইফুল্লাহকে সর্বোচ্চ রাষ্ট্রীয় উপাধি পিপিএম ব্যাচ পরিয়ে দেন। কর্মক্ষেত্রে সততা,সাহসিকতা এবং চৌকষ কর্মতৎপরতার কারণে তিনি এই ব্যাচ অর্জন করলেন। তিনি টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের সাবেক উপজেলা চেয়ারম্যান শামসুদ্দিন আহমদের মেয়ে হাছিনা বেগম, রাজিয়া বেগম, পুত্র এনজিও কর্মকর্তা শহীদ উল্লাহ, মরহুম ব্যাংকার হামিদ উল্লাহ, এএসপি মোঃ সাইফুল্লাহ, প্রফেসর ফয়েজ উল্লাহ এর মধ্যে ৫ম। ছেলেদের মধ্যে ৩য় সন্তান। তিনি ১৯৯৫সালে কক্সবাজার সরকারী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি, ১৯৯৭সালে এইচএসসি পরীক্ষায় কৃতিত্বের সাথে পাস করেন। এরপর ঢাকা বিশ^বিদ্যালয় থেকে ইংরেজী বিষয়ে স্নাতক শেষ করে স্নাতক্তোর ডিগ্রী লাভ করেন। ২৮তম বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তিনি পুলিশের এএসপি পদে যোগদান করেন। তাঁর স্ত্রী রুমানা রহমান শম্পা ২৫তম বিসিএস ক্যাডার এবং বর্তমানে ডেপুটি সেক্রেটারি হিসাবে সংসদ সচিবালয়ে কর্মরত রয়েছেন।

যে জেলায় মাদক, সন্ত্রাস, অবৈধ অস্ত্রবাজি আর রোহিঙ্গা সংকটে জনজীবন বিপর্যস্থ ঠিক সে সময়ে এএসপি মোঃ সাইফুল্লাহর পিপিএম পদক এবং ব্যাচ অর্জন ঐতিহাসিক। চলতি পুলিশ সপ্তাহে জেলার একমাত্র পিপিএম পদক ও ব্যাচ অর্জন করায় পুরো জেলার বিভিন্ন উপজেলার মানুষ অভিনন্দন জ্ঞাপনের পাশাপাশি নিজেদের ছেলে-মেয়ে সুস্বপ্ন দেখতে শুরু করছে। ###