প্রেস বিজ্ঞপ্তি : বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, পালংখালী ইউনিয়ন শাখাকে আরও বেশি গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে ০৭ সদস্য বিশিষ্ট (আংশিক) কমিটি অনুমোদন করেছে উখিয়া উপজেলা ছাত্রদল।
সোমবার (২৪ ফেব্রুয়ারী) সন্ধায় উপজেলা ছাত্রদলের আহবায়ক আরফাত হোসেন চৌধুরী ও সদস্য সচিব রিদুয়ানুর রহমান উক্ত কমিটি অনুমোদন করেন।
কমিটিতে সাইদুল বাশার মানিক সভাপতি, নুরুল বশর ভূইয়া সিঃ সহ-সভাপতি, রফিকুল ইসলাম আইমান সহ-সভাপতি, জিয়াউল করিম রিয়াদ সাধারণ সম্পাদক, হারুনুর রশিদ বাপ্পী সিঃ যুগ্ন-সম্পাদক, মোহাম্মদ রিদুওয়ান যুগ্ন-সম্পাদক ও মোহাম্মদ রোবেলকে সাংগঠনিক সম্পাদক করা হয়।
এক প্রেস বিজ্ঞপ্তিতে সদস্য সচিব রিদুয়ানুর রহমান কমিটি অনুমোদনের বিষয় গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
