মদীনায় অবতীর্ণ, আয়াত:-২৮৬
***********************************************
মোহাম্মদ আবুল হোছাইন হেলালী
***********************************************
আয়াত নম্বর :-৬৪
*****************
★★ মহান আল্লাহর নামে করছি শুরু আমি
যিনি পরম করুণাময় অসীম দয়ালু স্বামী। ★★
এর পরেও ফিরালে তোমরা
শঠতায় তোমাদের মুখ –
আছে আযাব তোমাদের জন্যে
অপেক্ষায় উন্মুখ জাহান্নামের বুক।
আল্লাহর অনুগ্রহ আর অনুকম্পা
থাকতোনা যদি তোমাদের প্রতি –
অবশ্যই তবে ক্ষতিগ্রস্থ হবে
আসমানী গযবে তোমরা অতি।
অভিশপ্ত নানান জাতির কথা স্মরে
উম্মতে মুহাম্মদীর প্রতি তিনি তরে,
কঠোর হুসিয়ারী আর সতর্কবাণী
যথাযথ বিধাতার হুকুম চল মানি।
*
