পার্বত্য চট্টগ্রামের পোয়ামুহুরী বিওপির অভিযানে ১৪৪টি বার্মিজ গরু আটক

লেখক: হুমায়ুন রশিদ
প্রকাশ: ৩ years ago

শামীম ইকবাল চৌধুরী নাইক্ষ্যংছড়ি : রামু ৩০বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন পার্বত্য চট্টগ্রামের পোয়ামুহুরী বিওপির জওয়ানেরা সীমান্তে অভিযান চালিয়ে মিয়ানমার হতে চোরাই পথে পাচারকালে ১কোটি ৭৪লক্ষ ৫০হাজার টাকা মূল্যের ১৪৪টি বার্মিজ গরু জব্দ করেছে।

সুত্র জানায়, ৫ ফেব্রæয়ারী ভোররাতে মিয়ানমার হতে চোরাই পথে গরু পাচারের সংবাদের ভিত্তিতে রামু ৩০বিজিবি ব্যাটালিয়নের পার্বত্য চট্টগ্রামের দুর্গম সীমান্তবর্তী পোয়ামুহুরী বিওপির কমান্ডার নায়েব সুবেদার গোবিন্দ প্রসাদ সাহার নেতৃত্বে ১টি বি-টাইপ টহলদল নিয়ে দূর্গম পাহাড়ী ঝিড়ি অতিক্রম করে পোয়ামুহুরী বিওপি হতে ৪ কিঃ মিঃ দক্ষিণ পশ্চিমে এবং সীমান্ত শূন্যলাইন হতে ১ কিঃ মিঃ বাংলাদেশের অভ্যন্তরে খঞ্জনপাড়ায় অভিযানে যায়। খঞ্জনপাড়া (জি/আর ৫১২৭২৭ ম্যাপসিট নং-৮৪সি/৭ ) নামক স্থানে গিয়ে গরু চোরাকারবারীদের দেখতে পায়। বিজিবি টহল দলের উপস্থিতি টের পেয়ে গরু চোরাকারবারীরা গরু ফেলে জঙ্গলের মধ্যে পালিয়ে যায়। পরে উক্ত স্থান হতে মালিকবিহীন বড় ১২৪টি, মাঝারী ৬টি, ছোট ১১টি এবং বাছুর ৩টিসহ মোট ১৪৪টি গরু আটক করতে সক্ষম হয়। যার বাজার মূল্য ১কোটি ৭৪লক্ষ ৫০ হাজার টাকা।

রামু ৩০বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান (বিজিবিএম, পিবিজিএম, পিএসসি) জানান, আটককৃত গরুগুলো শুল্ক কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে পোয়ামুহুরী বিওপিতে নিলামের মাধ্যমে বিক্রয় করা হবে। ###