প্রেস বিজ্ঞপ্তি : বাংলাদেশ মানবাধিকার কমিশন-BHRC রাঙ্গামাটি জেলা শাখার উদ্যোগে ১৯ এপ্রিল ২০১৯ রোজ শুক্রবার সকাল ৯:৩০টায় রাঙ্গামাটি জেলা পরিষদ মিলনায়তনে পার্বত্য আঞ্চলিক মানবাধিকার সম্মেলন-২০১৯ অনুষ্ঠিত হয়। সম্মেলন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন BHRC’র প্রতিষ্ঠাতা ও সেক্রেটারী জেনারেল ড. সাইফুল ইসলাম দিলদার।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন রাঙ্গামাটি সরকারি কলেজের সহকারী অধ্যাপক অনির্বান বড়ুয়া।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর গভর্নর সিকান্দার আলী জাহিদ, BHRC’র বিশেষ প্রতিনিধি নু. শৈ. প্র“., বিশেষ প্রতিনিধি গোলাম কিবরিয়া, চট্টগ্রাম বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ নূর উদ্দীন।
সম্মেলনে বিশেষ সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খাগড়াছড়ি জেলা শাখার সভাপতি এড. মহিউদ্দিন কবীর, সাধারণ সম্পাদক নিগার সুলতানা, রাঙ্গামাটি জেলা শাখার নির্বাহী সভাপতি বিজয় রতন দে, বান্দরবান জেলা শাখার নির্বাহী সভাপতি নীলিমা আক্তার নীলা, কাপ্তাই উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, অবসরপ্রাপ্ত সরকারি কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, মাটি রাঙ্গা থানা শাখার সাংগঠনিক সম্পাদক সাহিদুর রহমান, রাঙ্গামাটি জেলা শাখার আইন বিষয়ক সম্পাদক সৈকত রঞ্জন চৌধুরী প্রমুখ।
সম্মেলনে সভাপতিত্ব করেন রাঙ্গামাটি জেলা শাখার সভাপতি ডা. সুপ্রিয় বড়ুয়া। সম্মেলন স্বাগত বক্তব্য রাখেন রাঙ্গামাটি জেলা শাখার সাধারণ সম্পাদক তপন কান্তি বড়ুয়া। সম্মেলন BHRC’র পার্বত্য চট্টগ্রামের রাঙ্গামাটি, বান্দরবান এবং খাগড়াছড়ি জেলা অধীভুক্ত সকল উপজেলা, থানা এবং পৌরসভা শাখার মানবাধিকার কর্মীগণ এই সম্মেলনে যোগ দেন।
