নিজস্ব প্রতিবেদক : বান্দরবান সংসদীয় আসন থেকে বারবার নির্বাচিত সাংসদ ও পাবর্ত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উসেশিং এমপির সঙ্গে বান্দরবানে সাক্ষাত পরবর্তী শুভেচ্ছা বিনিময় করেছেন লামা উপজেলার ফাইতং ইউপির নতুন চেয়ারম্যান মো.ওমর ফারুক। গত ১১ নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী ও ফাইতং ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো.ওমর ফারুক নৌকা প্রতীকে বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হন।
পাবর্ত্য বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর এমপি বান্দরবান আগমনের খবর পেয়ে গত ১৩ নভেম্বর তাঁর সঙ্গে শুভেচ্ছা বিনিময় করতে ছুটে যান ফাইতং ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ওমর ফারুক। ওইসময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন লামা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তাফা জামান, ফাইতং ইউনিয়ন পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান জালাল উদ্দিন কোম্পানী, ফাইতং ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শেখ এইচএম আহসান উল্লাহ, ইউনিয়ন আওয়ামীলীগের দপ্তর সম্পাদক বেলাল উদ্দিন বিপ্লব, ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত মেম্বার নাজেমুল ইসলাম মানিক ছাড়াও ফাইতং ইউনিয়ন পরিষদের নির্বাচিত সকল মেম্বার, ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ ছাত্রলীগসহ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ।
শুভেচ্ছা বিনিময়কালে বান্দরবান জেলা আওয়ামীলীগ, লামা উপজেলা আওয়ামীলীগের সিনিয়র নেতৃবৃন্দ সেখানে উপস্থিত ছিলেন। সাক্ষাত পরবর্তী ফাইতং ইউপির নতুন চেয়ারম্যান মো.ওমর ফারুক পরিষদের নির্বাচিত সদস্য মেম্বার এবং ফাইতং ইউনিয়ন আওয়ামীলীগ, সহযোগি সংগঠনের নেতাকর্মীদের নিয়ে পাবর্ত্য বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর এমপিকে ফুলেল শুভেচ্ছায় বরণ করেন।
এসময় নবনির্বাচিত চেয়ারম্যান ওমর ফারুক নির্বাচনী ইশতেহারের আলোকে আগামীতে ফাইতং ইউনিয়নের অসমাপ্ত উন্নয়ন কাজ বাস্তবায়ন ও নতুন উন্নয়ন প্রকল্প গ্রহণের মাধ্যমে ফাইতং ইউনিয়নকে একটি মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার জন্য মন্ত্রী বীর বাহাদুর এমপির সার্বিক সহযোগিতা কামনা করেন। #
