টেকনাফ টুডে ডেস্ক : পাকিস্তান সেনাবাহিনী জানিয়েছে, তারা সাম্প্রতিক ‘ভারতীয় আগ্রাসনের’ প্রতিশোধ হিসেবে ভারতের বিরুদ্ধে অভিযান শুরু করেছে। খবর মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের।
স্থানীয় সময় শনিবার (১০ মে) সকালে পাকিস্তানের সেনাবাহিনী এক বিবৃতিতে বলেছে, “পাকিস্তান জবাব দেয়!!”
ইসলামাবাদ তাদের প্রতিশোধকে ‘অপারেশন বুনিয়ানুন মারসুস’ বলে অভিহিত করেছে।
এই অভিযানের নামকরণ করা হয়েছে, পবিত্র কোরআনের একটি আয়াতের নামানুসারে, যার অর্থ ‘অটুট প্রাচীর’।
পাকিস্তান জানিয়েছে, তারা ভারত ও ভারত-শাসিত কাশ্মীরের বিভিন্ন সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালাচ্ছে। লক্ষ্যবস্তুর মধ্যে রয়েছে- ব্রিগেড সদর দপ্তর কেজি টপ, ফিল্ড সাপ্লাই ডিপো উরি, আর্টিলারি গান পজিশন ডেরাঙ্গিয়ারি, ব্রাহ্মস ব্যাটারি সাইট নাগরোটা এবং উধমপুর বিমান বাহিনী স্টেশন।
ভারতীয় এই সামরিক স্থাপনাগুলো নয়াদিল্লি এবং ইসলামাবাদের মধ্যে বিতর্কিত কাশ্মীর অঞ্চলকে বিভক্তকারী ডি-ফ্যাক্টো সীমান্তের কাছাকাছি বা পাশে অবস্থিত।
পাকিস্তান সামরিক বাহিনী জানিয়েছে, তারা ‘চোখের বদলে চোখ’ প্রতিশোধ হিসেবে পাকিস্তানে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের জবাবে ভারতীয় বিমান ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু করছে।
