পল্লী বিদ্যুৎ এর সংযোগ বিচ্ছিন্নকরন অভিযান চলছে

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

বিজ্ঞপ্তি :
এতদ্বারা কক্সবাজার পল্লী বিদ্যুৎ সমিতির সম্মানিত গ্রাহকের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বিদ্যুৎ বিল বকেয়ার জন্য সংযোগ বিচ্ছিন্নকরন অভিযান চলছে। সরকারী নির্দেশনা মোতাবেক বিচ্ছিন্নকারী দল গ্রাহকের বাড়ি থেকে বিদ্যুৎ বিলের টাকা গ্রহন করবেন না, শুধুমাত্র সংযোগ বিচ্ছিন্ন করবেন। সংযোগ বিচ্ছিন্ন করা হলে সমস্ত বকেয়া পরিশোধের পরও ডিসি/আরসি ফি বাবদ ১২০০ টাকা বিদ্যুৎ অফিসে এসে পরিশোধ করতে হবে।
তাই বিচ্ছিন্নের ঝামেলা এড়াতে সম্মানিত গ্রাহকগণকে অনতিবিলম্বে বকেয়া বিদ্যুৎ বিল আপনার নিকটস্থ ব্যাংক, টেলিটক অথবা বিদ্যুৎ অফিসে এসে পরিশোধ করে বিলের কপি বাড়িতে রাখার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে।

অনুরোধক্রমে
কর্তৃপক্ষ
কক্সবাজার পল্লী বিদ্যুৎ সমিতি টেকনাফ জোনাল অফিস।