পর্যটকদের ফুলেল শুভেচ্ছা জানালেন সেন্টমার্টিনবাসী

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৯ years ago

নয়ন বর্মন, সেন্টমাটিন প্রতিনিধি।

পর্যটন মৌসুমের দেড় মাস অতিবাহিত হলেও রাখাইনে সহিংসতা ও রোহিঙ্গা অনুপ্রবেশের জেরে দীর্ঘদিন বন্ধ থাকার পর সোমবার (১৩ নভেম্বর) থেকে টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে জাহাজ চলাচল শুরু হয়েছে। প্রায় চার শতাধিক পর্যটক নিয়ে সোমবার সকাল ১০ টায় টেকনাফের দমদমিয়া জেটি ঘাট থেকে সেন্টমার্টিনের উদ্দেশ্যে পর্যটকবাহী জাহাজ কেয়ারী সিন্দাবাদ রওয়ানা দিয়ে দুপুর ১২টায় নিরাপদে সেন্টমার্টিন পৌঁছে। এসময় দ্বীপের জনপ্রতিনিধিদের নেতৃত্বে দ্বীপবাসী আগত পর্যটকদের স্বাগত জানান। এসময় উপস্থিত ছিলেন সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুর আহমদ, ইউপি মেম্বার হাবিব খান, আব্দুর রব, ফরিদ আহমদ, হাজী আব্দুস সালাম, নাজির হোসেন, আবু বক্কর, সাবেক মেম্বার আব্দুল হক প্রমুখ।

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নুর আহমদ জানান, জাহাজ চলাচলের অনুমতি পাওয়ায় সেন্টমার্টিনবাসীর মধ্যে স্বস্থি ফিরে এসেছে। কেননা সেন্টমার্টিনের অধিকাংশ মানুষ জীবিকা পর্যটন নির্ভর।

অপরদিকে প্রায় তিন ঘন্টা দ্বীপে ভ্রমন শেষে বিকাল টেকনাফে ফিরে আসা পর্যটকদের উৎফুল্ল দেখা গেছে।