বাংলাদেশ কোস্টগার্ড কর্তৃক কক্সবাজার গভীর সমুদ্র হতে ৪৩ ডাকাত আটক

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৪ years ago

সংবাদ বিজ্ঞপ্তি : গত ১৪ ডিসেম্বর ২০২১ রাত আনুমানিক ১২১০ ঘটিকায় AHZ শিপিং এর একজন Agent কর্তৃক কোস্টগার্ড পূর্ব জোনকে অবহিত করা হয় যে,কক্সবাজার লাইটহাউজ হতে আনুমানিক ৩৭ নটিক্যাল মাইল দূরে বঙ্গোপসাগরে M V LADINDA নামক একটি স্ক্র্যাপ VESSEL এ একদল ডাকাত ডাকাতি করছে। পরবর্তীতে বিষয়টি তদন্তের নিমিত্তে সমুদ্রে টহলরত বাংলাদেশ কোস্টগার্ড জাহাজ মনসুর আলী দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাত দল ২টি বোটযোগে ‌দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এক পর্যায়ে কোস্টগার্ডের একান্ত প্রচেষ্টার ফলে ডাকাত দলকে ধাওয়া করে ২টি বোটসহ ৪৩ জন ডাকাতকে M V LADINDA জাহাজ হতে ডাকাতিকৃত বার্থিং হাউজার, স্টীলওয়ার রোপ ও অন্যান্য মালমালসহ আটক করা হয়। আটককৃত ডাকাতরা সবাই চট্টগ্রাম এবং কক্সবাজার এলাকার বাসিন্দা। জব্দকৃত মালামাল এবং আটককৃত ডাকাতদের পতেঙ্গা থানায় হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।