টেকনাফে কৃষক বাবাকে সহায়তা করতে গিয়েই এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

সাদ্দাম হোসাইন : টেকনাফে দরিদ্র কৃষক পিতাকে পারিবারিক কাজে সহায়তা করতে গিয়েই অসাবধানতাবশত দূঘর্টনার কবলে পড়ে মারা গেছে এক এসএসসি পরীক্ষার্থী। পারিবারিক কোন আপত্তি না থাকায় পুলিশী অনুমতি নিয়ে দাফনের প্রক্রিয়া চলছে।

জানা যায়, ১লা মার্চ দুপুরে উপজেলার ৫নং বাহারছড়া ইউনিয়নের কচ্ছপিয়া এলাকার কৃষক মোহাম্মদ হাসান এবং সাবেকুন নাহার দম্পতির প্রথম পুত্র ও মারিশবনিয়া হাইস্কুলের এইবারের এসএসসি পরীক্ষার্থী মোহাম্মদ রাসেল (১৭) বাবার পান বরজে মোটরের সাহায্যে পানি দেওয়ার সময় অসাবধানতাবশত দূঘর্টনার কবলে পড়ে। তাকে দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য টেকনাফ উপজেলা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। সে ৩ভাই ও ২বোনের মধ্যে সবার বড়। মা-বাবা স্বপ্ন নিয়ে অনেক কষ্ট করে ছেলেকে পড়াশুনায় মনোনিবেশ করান। তার অকাল মৃত্যুতে মা-বাবার স্বপ্ন ভেঙ্গে গেল।

এই মৃত্যুতে মা-বাবার কোন ধরনের আপত্তি না থাকায় প্রশাসনিক অনুমতি নিয়ে মৃতদেহ দাফনের প্রস্তুতি চলছে। আকস্মিক এই পরীক্ষার্থীর মৃত্যুতে মা-বাবা,ভাই-বোন, আত্নীয়-স্বজন, স্কুলের শিক্ষক, সহকর্মী, সাধারণ ছাত্র-ছাত্রীসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এদিকে রাত ৯টারদিকে যাবতীয় কার্য্যক্রম এবং প্রশাসনের অনুমতি স্বাপেক্ষে মৃতদেহ বাড়িতে নেওয়া হয়েছে এবং কাল সকালের দিকে দাফন করা হবে পারিবারিক সুত্র নিশ্চিত করেন। ###