হুমায়ূন রশিদ : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে টেকনাফের বিভিন্ন স্থানে জুয়ার আসর বৃদ্ধি পাওয়ায় নয়াপাড়া ও জাদিমোরায় এপিবিএন পুলিশ পৃথক অভিযান চালিয়ে জুয়া খেলার সরঞ্জামাদিসহ ১২জন জুয়াড়িকে আটক করে থানায় সোর্পদ করেছে।
সুত্র জানায়, ১৬ মে সকাল ৯টারদিকে নয়াপাড়া রেজিঃ ক্যাম্পের এইচ ব্লকের বিরানী হাউজের সামনে জুয়া খেলার আসর বসানোর সংবাদ পেয়ে সাদা পোশাকে এপিবিএন পুলিশ সদস্যরা অবস্থান নেয়। কিছুক্ষণ পর জুয়া খেলার জন্য বোর্ড বসিয়ে খেলা শুরু করা মাত্র নয়াপাড়া এপিবিএন পুলিশ চারদিক থেকে ঘেরাও করে জুয়া খেলার সরঞ্জামাদিসহ ঘটনাস্থল থেকে ৯জন হাতেনাতে গ্রেফতার করে।
এছাড়া বিকাল ৪টায় জাদিমোরা ক্যাম্পে দায়িত্বরত এপিবিএন পুলিশ সদস্যরা ২৭নং রোহিঙ্গা ক্যাম্পে ব্লক-বি/৩ জাহাঙ্গীরের দোকানের সামনে রাস্তার উপর অভিযান চালিয়ে জুয়া খেলার সরঞ্জামাদিসহ ৩জন জুয়াড়িকে আটক করে।
কক্সবাজার ১৬ ব্যাটালিয়ন এপিবিএন পুলিশের অধিনায়ক এসপি মোঃ তারিকুল ইসলাম তারিক জানান, এই ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর জুয়া খেলার সরঞ্জামাদিসহ আটককৃত জুয়াড়িদের টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে।
উল্লেখ্য,বিভিন্ন উৎসব ছাড়াও বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প এবং পার্শ্ববর্তী এলাকায় জুয়াড়ি ও মাদকসেবীদের অপতৎপরতায় সাধারণ মানুষ চরম বেকায়দায় পড়ে যায়। কোন ধরনের অপরাধীদেও সাথে আপোষ না করে তাদেও কঠোর হাতে দমন করা সচেতন রোহিঙ্গাসহ পাশর্^বর্তী এলাকার সচেতন মহলের দাবী। ##
