টেকনাফ টুডে ডটকম :
আগামী ২২ অক্টোবর নিরাপদ সড়ক দিবস উপলক্ষে টেকনাফে নিসচা’র প্রস্তুতি সভা সম্পন্ন হয়েছে।
শুক্রবার সকাল ১১টায় টেকনাফের হ্নীলা ডায়মন্ড হোটেলে অনুষ্টিত প্রস্তুতি সভা আব্দুল্লাহ আল খালেদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
নিসচা সাধারন সম্পাদক ফয়সাল উদ্দিন খোকার পরিচালনায় সভায় নিরাপদ সড়ক দিবস পালন ও টেকনাফ-কক্সবাজার সড়কের সার্বিক বিষয়ে স্মারকলিপি প্রদানের সিদ্ধান্ত গৃহিত হয়।
সভায় উপস্থিত ছিলেন সহ-সভাপতি আব্দুর রহমান হাশেমী, প্রচার সম্পাদক আব্দুল গফুর রবিন, দূর্ঘটনা অনুসন্ধান ও গবেষনা বিষয়ক সম্পাদক এহেসান উদ্দিন, ক্রীড়া ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ইলিয়াছ মিন্টু, সদস্য যথাক্রমে শামসুল আলম, লুৎফুর আমীন, কোরবান আলী প্রমুখ।
