নয়াপাড়া শরণার্থী ক্যাম্প পুলিশের হাতে এক ডাকাত আটক

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

বিশেষ প্রতিবেদক : নয়াপাড়ায় রোহিঙ্গা ক্যাম্প পুলিশ অভিযান চালিয়ে এক রোহিঙ্গা ডাকাতকে গ্রেফতার করেছে।

সূত্র জানায়,১৯ই অক্টোবর বিকালে নয়াপাড়া শরণার্থী ক্যাম্পে নিয়োজিত ১৬এপিবিএন পুলিশ পরিদর্শক রাকিবুল ইসলঅমের নেতৃত্বে একটি দল এইচ ব্লকে অভিযান চালিয়ে পি ব্লকের বাসিন্দা আমির হোসেনের পুত্র আনোয়ার সাদেক (১৯) নামে এক রোহিঙ্গা ডাকাত সদস্যকে হারানো সীমকার্ডসহ আটক করেছে।

এর আগের দিন ভোররাতে পাহাড়ের পাদদেশে অবস্থিত এইচ ব্লকের শরণার্থী সাহারা খাতুনের বাড়িতে আমির হোসেনের পুত্র আনোয়ার সাদেক,নুর মোহাম্মদের পুত্র সালমান,জাফরের পুত্র নুর মোহাম্মদ সহ কয়েকজন অজ্ঞাত লোক ডাকাতি করে নগদ ৩০হাজার টাকাসহ দুইটি বাটন মোবাইল ফোন ও সিম কার্ড নিয়ে যায়। এই ব্যাপারে একটি লিখিত অভিযোগ দায়ের করা হলে ক্যাম্প পুলিশ অভিযান চালিয়ে তাকে আটক করতে সক্ষম হয়।
ধৃত আসামীকে টেকনাফ মডেল থানায় সোপর্দ করা হয়েছে বলে ইন্সপেক্টর রাকিবুল ইসলাম নিশ্চিত করেন ।