নয়াপাড়া শরণার্থী ক্যাম্পে স্বামীর পরকীয়ার জেরধরে স্ত্রীর ফাঁস লাগিয়ে আত্নহত্যা

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

বিশেষ প্রতিবেদক : নয়াপাড়া শরণার্থী ক্যাম্পে স্বামীর পরকীয়ায় বাঁধা দেওয়ায় দাম্পত্য কলহের জেরধরে এক স্ত্রী গলায় ফাঁস আত্নহনন করেছে।

জানা যায়, প্রতিদিনের ন্যায় উপজেলার নয়াপাড়া রেজিষ্টার্ড শরণার্থী ক্যাম্পের ব্লক-বি-১০২৩/৪ এর এমআরসি নং-৬১০১৭ এর ৩নং রোমের বাসিন্দা শফি আলম এবং তার স্ত্রী তসলিমা ইয়াছমিন (২১) এর মধ্যে স্বামীর পরকীয়া সংক্রান্ত বিষয় নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে মারধরের ঘটনা ঘটে। এই ঘটনার পর স্বামী বাহিরে গেলে স্ত্রী তসলিমা ইয়াছমিন নিজ ঘরের নির্জন কক্ষে গিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্নহননের চেষ্টা করে। বিষয়টি স্থানীয় লোকজন আঁচ করতে পেরে হৈ চৈ করে জড়ো হয়ে দ্রুত উদ্ধার করে মৌচনী গণস্বাস্থ্য হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ২টারদিকে সে মারা যায়।

হাসপাতাল এবং সরকারের বিশ্বস্থ সুত্র সমুহ এই মহিলার মৃত্যুর সত্যতা নিশ্চিত করলেও উক্ত বিষয়ে নয়াপাড়া পুলিশ ফাঁড়িতে দায়িত্বরত কর্মকর্তার নিকট মুঠোফোনে জানতে চাওয়া হলে রিসিভ না হওয়ায় সর্বশেষ বিষয়ে বিস্তারিত জানানো যায়নি। ###