নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন পাহাড়ে স্থানীয় ডাকাতদের গোলাগুলি করে উল্লাস

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

টেকনাফ টুডে ডেস্ক : টেকনাফে নয়াপাড়া মোচনী ক্যাম্প ও লেদা নুর আলী পাড়া সংলগ্ন পাহাড়ে হঠাৎ করেই স্থানীয় ডাকাত দলের গোলাগুলিতে সাধারণ রোহিঙ্গা ও স্থানীয় জনসাধারণ চরম আতংকিত হয়ে পড়েছে।
স্থানীয় লোকজন জানায়, ২৪ নভেম্বর রাত ৮টারদিকে নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্প এবং পশ্চিম লেদা নুর আলী পাড়া সংলগ্ন পাহাড়ে হঠাৎ করেই ৮/১০ রাউন্ড গোলাগুলির শব্দ শোনা যায়। এতে আতংকিত হয়ে দোকান-পাট ও উঠানে থাকা লোকজন বাড়িতে আশ্রয় নেয়।
এদিকে খোঁজ নিয়ে জানা যায়, স্থানীয় পাহাড়ী স্বশস্ত্র ডাকাত পশ্চিম লেদার বেলা কাদিরের পুত্র নুরুল ইসলাম ডাকাত গ্রুপ প্রদর্শন হিসেবে এই গোলাগুলির ঘটনা ঘটেছে। স্থানীয়রা জানায় কথায় কথায় গোলাগুলি ও মানুষ খুন এখানকার নিত্যদিনের বিষয়। হয়তো তারা বড় ধরনের মাদকের চালান খালাস করেছে অথবা কোথাও থেকে মুক্তিপণের টাকা আদায় হলে প্রায় সময় মদ্যপ অবস্থায় এই জাতীয় ঘটনা করে উল্লাস প্রকাশ করে তারা।
উক্ত বিষয়ে আইন-শৃংখলা বাহিনীর পক্ষ থেকে কোন ধরনের বক্তব্য পাওয়া যায়নি।