এম.জিয়াবুল হক,চকরিয়া : চকরিয়া-পেকুয়া আসনের প্রতিটি জনপদে উন্নয়নের প্রতীক নৌকার সমর্থনে পুরুষদের পাশাপাশি নারী ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দিপনা পরিলক্ষিত হচ্ছে। বিশেষ করে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চকরিয়া-পেকুয়া (কক্সবাজার-১) আসনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তথা আওয়ামীলীগের পক্ষ থেকে চকরিয়া উপজেলা সদ্য সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ জাফর আলমকে নৌকার প্রার্থী হিসেবে মনোনয়ন দেয়ায় নির্বাচনী এলাকার সর্বস্তরের মানুষের মাঝে ব্যাপক সাড়া পড়েছে। প্রতিদিন তিনি দুই উপজেলার যেখানে নির্বাচনী প্রচারনা করতে যাচ্ছেন সেখানেই পুরুষ ভোটারদের পাশাপাশি ব্যাপক নারী ভোটার উপস্থিত হয়ে তাকে সমর্থন জানাচ্ছেন।
চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে অতীতে এলাকার উন্নয়নে যতেষ্ট অবদান রাখার কারণে তৃনমুলে সাধারণ মানুষের মাঝে জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হয়েছেন। সেই কারনে বর্তমানে নির্বাচনী এলাকার জনগনের মাঝে জনপ্রিয়তার দিক দিয়ে দিনদিন এগিয়ে যাচ্ছে নৌকার প্রার্থী আলহাজ জাফর আলম। জনগন বুঝতে সক্ষম হয়েছেন উন্নয়নের জন্য চকরিয়া-পেকুয়া আসনে জাফর আলমের বিকল্প নেই। তিনি এমপি নির্বাচিত হলে সরকার প্রধান শেখ হাসিনার কাছ থেকে চকরিয়া-পেকুয়ার জন্য সব ধরণের উন্নয়নের বরাদ্দ আনতে পারবেন।
নৌকার সমর্থনে নির্বাচনী প্রচারনার অংশহিসেবে আওয়ামীলীগের প্রার্থী জাফর আলম গতকাল সোমবার সকালে চকরিয়া উপজেলার মাতামুহুরী অঞ্চলের বদরখালী ইউনিয়নে গনংসযোগে যান। ওইসময় তাঁর উপস্থিতি পেয়ে ইউনিয়নের ১,২,৩,৪,৫ ও ৬, নং ওয়ার্ডের নানা বয়সের শতশত নারী ভোটার হাতে হাতে ফুল নিয়ে এগিয়ে আসেন। একে একে সকলে ফুল দিয়ে আওয়ামীলীগের প্রার্থী আলহাজ জাফর আলমকে বরণ করে নেন। ওইসময় নারী ভোটাররা অনুষ্ঠিতব্য নির্বাচনে শেখ হাসিনার উন্নয়নের প্রতীক নৌকাকে ভোট দিয়ে বিজয়ী করার ঘোষনা দেন।
এরপর আওয়ামীলীগের এমপি প্রার্থী চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ জাফর আলম বদরখালী ইউনিয়নের ৭,৮,৯নং ওয়ার্ডের ফুলতলা স্টেশনে নৌকার নির্বাচনী অফিস উদ্বোধন পরর্বতী পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন। ওইসময় উপস্থিত ছিলেন মাতামুহুরী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পশ্চিম বড় ভেওলা ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম বাবলা, সাধারণ সম্পাদক ও সাহারবিল ইউপি চেয়ারম্যান মহসিন বাবুল, সিনিয়র সহ-সভাপতি এসএম জাহাংগীর আলম বুলবুল, সহ-সভাপতি মকছুদুল হক ছুট্টু, চকরিয়া পৌরসভা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান জাহেদুল ইসলাম লিটু, সাধারণ সম্পাদক আতিক উদ্দিন চৌধুরী, কক্সবাজার জেলা পরিষদের সদস্য আলহাজ আবু তৈয়ব, চিরিঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ জসীম উদ্দিন, বদরখালী ইউপি চেয়ারম্যান খাইরুল বশর, বদরখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান নুরে হোছাইন আরিফ, সাধারণ সম্পাদক জসিম উদ্দিন টিটু, সাবেক চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ আলী চৌধুরী, আনম হেফাজ সিদকার, মাতামুহুরী উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক খলিল উল্লাহ চৌধুরী, পশ্চিম বড়ভেওলা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল, আওয়ামীলীগ নেতা শেখ সালাহউদ্দিন, সাহাব উদ্দিন শাকিল, জসিম উদ্দিন কিশোর, ইউনিয়ন যুবলীগের সভাপতি ইউনুছ ছিদ্দিকী, সাধারণ সম্পাদক হাজি হামিদ, মাতামুহুরী উপজেলা ছাত্রলীগের সভাপতি হুমায়ুন কবির চৌধুরী, সাধারণ সম্পাদক মিজবাহ উদ্দিন বেলাল ও ছাত্রনেতা আবদুল বারেক টিপু প্রমুখ।
