নাইক্ষ্যংছড়িতে নৌপরিবহণ মন্ত্রী শাহজাহান খান – আওয়ামীলীগ সরকার ক্ষমতার দশ বছরে ১২টি স্থল বন্দর করেছে

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৮ years ago

শামীম ইকবাল চৌধুরী : আওয়ামীলীগ সরকার ক্ষমতার দশ বছরে ১২টি স্থল বন্দর করেছে। বিএনপি একটি বন্দরও করতে পারেনি। তাই চাকঢালায় স্থল বন্দর করতে আগামী সংসদ নির্বাচনে নৌকা প্রতিকে ভোট দিয়ে আওয়ামীলীগকে ক্ষমতায় আনতে হবে। বীর বাহাদুর মুখে যা বলেন তাই করেন। তিনি শীঘ্রই সড়ক নির্মানের আশ্বাস দিয়েছেন। আমার পক্ষ থেকে তাঁকে সবধরনের সহায়তা দেয়া হবে।
তিনি আরো বলেন- স্থল বন্দর নির্মানে মিয়ানমারেরও আগ্রহ থাকতে হবে। সেখানে এলসি স্টেশন প্রয়োজন। তাই কিছুটা সময় অপেক্ষা করতে হবে।
প্রধান অতিথির বক্তব্যে নৌপরিবহণ মন্ত্রী বলেন- শেখ হাসিনা সরকার ক্ষমতায় আসার পরই দেশে উন্নয়নের অগ্রযাত্রা শুরু হয়েছে। মানুষের মাথাপিচু আয় বেড়েছে। খাদ্য রপ্তানি, খাদ্য উৎপাদন বেড়েছে। বিদ্যুৎ উৎপাদন বেড়েছে।
মন্ত্রী গতকাল শুক্রবার সকাল ১১টায় বান্দরবানের নাইক্ষ্যংছড়ির চাকঢালা সীমান্তে সম্ভাব্য স্থল বন্দরের সম্ভ্যাব্যতা যাচাই করতে গিয়ে মতবিনিময় সভায় এ কথা বলেন।
উপস্থিত জনতার উদ্দ্যেশে তিনি বলেন- যারা মানুষ পুড়ে হত্যা করে তারা ভোট চাওয়ার অধিকার হারিয়েছে। আগামী নির্বাচনে তাদের প্রতিহত করুন।
এসময় বিশেষ অতিথি হিসেবে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর এমপি, বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) তপন কুমার চক্রবর্তী, বান্দরবানের জেলা প্রশাসক দাউদুল ইসলাম, পুলিশ সুপার জাকির হোসেন মজুমদার, পৌরসভার মেয়র ইসলাম বেবি, নাইক্ষ্যংছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মো.কামাল উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিন কচি, জেলা পরিষদ সদস্য লক্ষিপদ দাশ, ক্যানে ওয়ান চাক, নাইক্ষ্যংছড়ি সদর ইউপি চেয়ারম্যান তসলিম ইকবাল চৌধুরী, ঘুমধুম ইউপি চেয়ারম্যান একেএম জাহাঙ্গির আজিজ, নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাব সভাপতি শামীম ইকবাল চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমরান, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি কাউসার সোহাগ উপস্থিত ছিলেন।