নাফ নদী হতে ২ লাশ উদ্ধার

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৮ years ago

মো. শহিদ উল্লাহ, টেকনাফ : জালিয়ার দ্বীপ সংলগ্ন নাফ নদী হতে দুটি লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার সকাল ১০টার দিকে খবর পেয়ে টেকনাফ থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) এবিএম এস দোহা’র নেতৃত্বে সঙ্গীয় ফোর্স লাশ দুটি উদ্ধার করেন।

উদ্ধারকৃত মৃতদেহের পরনে প্যান্ট শার্ট ও বয়স আনুমানিক ২০ থেকে ২৫ এর মধ্যে হতে পারে বলে জানিয়েছে পুলিশ।

এছাড়া দুই জনের মুখ বাঁধা ও মৃতদেহের নাক মুখ রক্তাক্ত অবস্থায় ছিল।
Dead body 2 TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর
শেষ খবর পাওয়া পর্যন্ত মৃতদেহ দুটির পরিচয় পাওয়া না গেলেও হ্নীলা ইউনিয়নের লেদা এলাকা হতে রুবেল ও আবু সিদ্দিক নামে দুই যুবক দুই দিন ধরে নিখোঁজ রয়েছে বলে বিজিবি সূত্রে জানা গেছে।

টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রনজিত কুমার বড়ুয়া জানান, এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।

স্তারিত আসছে…