ডিএফও-সিএমসি’র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

প্রেস বিজ্ঞপ্তি :
ডিএফও সিএমসি র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ১৮ জানুয়ারী (সোমবার) বেলা ১১ টায় কক্সবাজার দক্ষিণ বন বিভাগ বিভাগীয় বন কর্মকর্তা র কার্য্যালয়ে বিভাগীয় বন কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির এর সভাপতিত্বে টেকনাফ বন্যপ্রাণী অভয়ারণ্য এলাকার টেকনাফ রেঞ্জ, হোয়াইক্যং ও শিলখালী রেঞ্জ এর সহ-ব্যবস্থাপনা কার্য নির্বাহী কমিটির অফিস পর্ষদ সদস্যদের সাথে ডিএফও সিএমসি র ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়।

সভায় টেকনাফ সহ ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোঃ নুরুল বশর, কোষাধ্যক্ষ হোসাইন আহমদ,সহকারী বন সংরক্ষক, সদস্য সচিব ও রেঞ্জ বন কর্মকর্তা সৈয়দ আশিক আহমদ, হোয়াইক্যং সহ ব্যবস্থাপনা কমিটির সভাপতি আলমগীর চৌধুরী, সহ সভাপতি, কোষাধ্যক্ষ ও রেঞ্জ বন কর্মকর্তা মোঃ আবদুল মতিন , শিলখালী সহ ব্যবস্থাপনা কমিটির সভাপতি দেলোয়ার হোসেন, সহসভাপতি, কোষাধ্যক্ষ ও রেঞ্জ বন কর্মকর্তা মোঃ হাসান, ইউএসএউড ন্যাচার এন্ড লাইফ প্রকল্পের প্রকল্প পরিচালক শীতল কুমার নাথ, সুশাসন ব্যবস্থাপক মোঃ কামরুল ইসলাম,সাইট সমন্বয়কারী মোঃ শওকত ওসমান, নজরুল ইসলাম চৌধুরী, শরীফুল আলম তুহিন।
WhatsApp Image 2021 01 18 at 7.57.32 AM TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর
সভায় নবাগত সহ-ব্যবস্থাপনা কমিটির সদস্যগণকে বিভাগীয় বন কর্মকর্তা মহোদয় শুভেচ্ছা জানিয়ে আলোচ্যসূচী ভিত্তিক সকল সদস্যদের অংশগ্রহণ মূলক আলোচনার মাধ্যমে বন রক্ষায় সহ-ব্যবস্থাপনা কমিটির অগ্রণী ভূমিকা,বিভিন্ন স্থানে ইকোট্যুরিজম স্পটগুলো পূণঃসংস্কার, পর্যটন স্পট এর দিক নির্দেশনা মূলক সাইনবোর্ড স্থাপন কক্সবাজার থেকে টেকনাফ পর্যন্ত মেরিন ড্রাইভ রোড, হোয়াইক্যং, হ্নীলা, সেন্টমার্টিন প্রবেশ ঘাট, শিলখালীর বিভিন্ন পর্যটন সমাগম এলাকায়, সিপিজি (বন পাহারা দলের)র পোষাকও টহল উপকরণ বিতরণ, সিপিজির সম্মানী ভাতা বৃদ্ধি, সিএমসি সদস্যদের রক্ষিত এলাকা ২০১৭ নীতিমালার উপর প্রশিক্ষণ, টেকনাফ সিএমসি অফিস ঘর নির্মাণ, পিকনিক স্পট স্থাপন, বিকল্প জ্বালানীর ব্যবস্থা, বননির্ভরশীল ভিসিএফ ও সিপিজি সদস্যদের জীবিকায়ন কর্মসূচীর সহায়তাসহ বিভিন্ন দাতা সংস্থার কাছ থেকে সিএমসি ভিত্তিক সহায়তার উৎস বের করার জন্য এবং সকল কর্মসূচি সম্পর্কে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহ ব্যবস্থাপনা কাউন্সিলের সভাপতি মহোদয়কে অবহিত করার জন্য পরামর্শ প্রদান বিভাগীয় বন কর্মকর্তা মহোদয়।