নাফ নদী থেকে ১০ হাজার ইয়াবাসহ দুই মিয়ানমার নাগরিক আটক, ইঞ্জিন চালিত নৌকা জব্দ

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৯ years ago

টেকনাফ(কক্সবাজার)প্রতিনিধি।
নাফ নদীতে বিজিবি অভিযান চালিয়ে ৯ হাজার ৯শত ১৫ পিচ ইয়াবাসহ দুই মিয়ানমার নাগরিককে আটক করেছে। এসময় পাচারে ব্যবহৃত একটি ইঞ্জিন চালিত নৌকা জব্দ করেছে।
শুক্রবার দিনগত রাত ১০টার দিকে শাহপরীরদ্বীপ বদরমোকাম সংলগ্ন নাফ নদী থেকে ইয়াবা সহ তাদেরকে আটক করা হয়। ধৃতরা হচ্ছে মিয়ানমারের মংডু থানার হাসুরতা কুনিয়াপাড়া এলাকার নুরুল হকের ছেলে লালু (৪৫) ও একই এলাকার মৃত ফজল আহম্মেদের ছেলে মোঃ হারেছ (২৬)। বিজিবি দুই ব্যাটালিয়ন অধিনায়ক লে.কর্ণেল আবুজার আল জাহিদ জানান, ধৃতদের টেকনাফ থানায় সোপর্দ করে
শাহপরীরদ্বীপ মিস্ত্রিপাড়ার মৃত জালাল হোসেনের ছেলে নাজির হোসেন (২৮), কে পলাতক আসামী ইঞ্জিন নৌকা সহ থানায় সোপর্দ করে মামলা দায়ের করেছে বিজিবি।